ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

কাতারের অর্থায়নে জনগণের পাশে এমপি, বিনামূল্যে হবে ১৮৮ অপারেশন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। ছবি: আরটিভি

সাতক্ষীরার কলারোয়ায় কাতার চ্যারিটির অর্থায়নে এবং দৃষ্টি আই হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি আক্রান্ত ১৮৮ জন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার, লেন্স স্থাপন ও চশমা প্রদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কলারোয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা ১ তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসচ্ছল ও সুবিধাবঞ্চিত বিপুলসংখ্যক নারী-পুরুষ এ ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে বাছাই করা ১৮৮ জন ছানি আক্রান্ত রোগীর আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। একই সঙ্গে রোগীদের বিনামূল্যে লেন্স স্থাপন ও প্রয়োজনীয় চশমা প্রদান করা হবে।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, অসচ্ছল ও প্রান্তিক মানুষের চোখের জ্যোতি ফিরিয়ে দিতে কাতার চ্যারিটি ও দৃষ্টি আই হাসপাতালের এ উদ্যোগ অত্যন্ত মানবিক। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অন্ধত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে অনেক দরিদ্র মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে জেলা পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের আরও চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিনে ভাঙারি ব্যবসা, রাতে চুরি!
দিনের বেলায় ভাঙারি কেনার কথা বলে এলাকায় ঘোরাফেরা, আর রাত হলে চুরির চেষ্টা এমন অভিযোগে মাদারীপুরের কালকিনিতে আজিজুল ব্যাপারি (৩৫) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তার সঙ্গে থাকা সিয়াম নামে আরেক যুবক পালিয়ে যান। 
দিনে ভাঙারি ব্যবসা, রাতে চুরি!
চা খাওয়ার ভঙ্গিতে সন্দেহ, অতঃপর মিলল...
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কালাম ফকির কৃষ্ণপুর বাজার ব্রিজসংলগ্ন খোকন মৃধার চায়ের দোকানে বসে অদ্ভুত ভঙ্গিতে চা পান করছিলেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের দাবি, একপর্যায়ে কালাম ফকির তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
চা খাওয়ার ভঙ্গিতে সন্দেহ, অতঃপর মিলল...
শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সমাবেশে টাঙানো হলো এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা
জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা রাস্তার পাশে মেলে ধরা হয়।
সমাবেশে টাঙানো হলো এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা
সাজেকে ঘুরতে গিয়ে 'জয় বাংলা' স্লোগান, ৬ পর্যটক আটক
‘শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পর রাঙ্গামাটির সাজেকে ৬ পর্যটককে আটক করেছে সাজেক পুলিশ।  
সাজেকে ঘুরতে গিয়ে 'জয় বাংলা' স্লোগান, ৬ পর্যটক আটক
আরও পড়ুন
আ.লীগের সক্রিয় সদস্য সহ গ্রেপ্তার ৭
বিদ্যুতের খুঁটিতে ধীরগতিতে চলছে মহাসড়কের কাজ, ভোগান্তিতে জনতা
পুলিশের বিশেষ চেকপোস্টে দুইজনের দেহ তল্লাশি করে মিলল ইয়াবা
পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর...