ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নারী-শিশুসহ নিহত অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম
মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনের একাংশ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে একটি তিনতলা আবাসিক ভবনের প্রথম তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও দুই নারী রয়েছেন।

এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে করাচির সোলজার বাজার নং–৩ এলাকার ভবনটিতে বিকট বিস্ফোরণের পর ভবনের একটি অংশ ধসে পড়ে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনের একাংশ।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণটি ঘটেছে। এটি সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন

উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে একে একে মরদেহ ও আহতদের বের করে আনে। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুদেরও আহতদের তালিকায় রয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, এখনও দুজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। তবে ভবনের চারপাশের সরু রাস্তার কারণে ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং নিরাপত্তা জোরদার করেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: জিও নিউজ

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ২০ বছর বয়সী সহপাইলট নাতালিয়া গাদেলহা ফিলগেইরাসসহ নয়জন আরোহী।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের এক পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
আরও পড়ুন
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে