ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পবিত্র রমজান মাসে আরব আমিরাতে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা অঞ্চলে ভর্তুকিযুক্ত খাদ্যপণ্য কর্মসূচি চালু করেছে কর্তৃপক্ষ। পরিবারের ব্যয় কমানো ও সামাজিক স্থিতিশীলতা জোরদার করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

আল ধাফরা পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৮২৩টি খাদ্যপণ্য কম দামে সরবরাহ করা হবে। এ ছাড়া ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে আগের মতোই ভর্তুকি বহাল থাকবে। রমজান উপলক্ষে নেওয়া এ কর্মসূচি ইতোমধ্যে কার্যকর হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবারগুলোকে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সহায়তা করা, খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং প্রয়োজনীয় পণ্যের টেকসই সরবরাহ নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।

আল ধাফরা অঞ্চলের ১৩টি খুচরা বিক্রয়কেন্দ্রে ভর্তুকিযুক্ত পণ্য পাওয়া যাবে। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে আবুধাবি কো-অপারেটিভ সোসাইটি।

এ ছাড়া সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে অর্ডার দেওয়ার সুবিধাও রাখা হয়েছে, যাতে পরিবারগুলো সহজে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে। সামাজিক সহায়তার অংশ হিসেবে বয়োজ্যেষ্ঠ নাগরিক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিনা খরচে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সেবাও অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গালফ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
আরও পড়ুন
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া