ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন একটি পূর্ণাঙ্গ ও ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আফগান তালেবান বাহিনীর ওপর চালানো আজকের হামলায় অন্তত ২২৮ জন তালেবান সদস্য নিহত এবং আরও ৩১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিশেষ বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। অপারেশন গজব লিল-হক

আরও পড়ুন

নামক এই সামরিক অভিযানে তালেবানদের ৭৪টি গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ১৮ জন যোদ্ধাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় শুরু হওয়া এই সংঘাত এখন সীমান্ত ছাড়িয়ে দুই দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে।

আফগানিস্তানে জাতিসংঘের মিশনের তথ্যমতে, ওই হামলায় ১৩ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। তবে পাকিস্তান দাবি করেছে, তারা কেবল সশস্ত্র বিদ্রোহীদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে এবং এতে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। এর পাল্টা জবাবে গত বুধবার আফগান বাহিনী ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থানে বড় ধরনের হামলা চালায়।

আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, তাদের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। যদিও ইসলামাবাদ প্রাথমিকভাবে এই বিশাল প্রাণহানির খবর নিশ্চিত করেনি, তবে তারা জানিয়েছে যে তালেবানের হামলায় পাকিস্তানে ২৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সীমান্ত সংঘর্ষে আরও দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর প্রতিক্রিয়ায় গত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক মাধ্যম এক্সে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন।

বর্তমানে দুই প্রতিবেশী মুসলিম প্রধান দেশের সীমান্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, তাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং কমান্ড পোস্ট ধ্বংসের মাধ্যমে তালেবানদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, তালেবান সরকার দাবি করেছে যে তাদের মাত্র ৮ জন যোদ্ধা নিহত হয়েছেন, তবে পাকিস্তানের দাবি অনুযায়ী সংখ্যাটি কয়েক গুণ বেশি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
জেলা হাসপাতালে এক রোগীর মাকে দিয়ে নোংরা মেঝে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি দেড় থেকে দুই মাস আগের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত