ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ এএম
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি কমপ্লেক্সে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করে একে ‘ইরানি প্রপাগান্ডা মেশিনের হৃৎপিণ্ডে আঘাত’ বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আজ জাজিরা ও বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের ফারসি ভাষার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানায়, যুদ্ধবিমান থেকে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলা চালানো হয়েছে তেহরানে অবস্থিত আইআরআইবি কমপ্লেক্সে।

আইডিএফের দাবি, এই সম্প্রচার কেন্দ্রটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ‘মিথ্যা ও নিপীড়নের যন্ত্রের হৃৎপিণ্ড’ হিসেবে কাজ করছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে কয়েক ডজন শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করে এই যোগাযোগ কেন্দ্রটি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়।

অন্যদিকে, আইআরআইবি প্রধান পেম্যান জেবেলি জানিয়েছেন, তেহরানে তাদের সদর দপ্তরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের বিভিন্ন অংশে সরাসরি আঘাত হানা হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, গত বছরের জুনে ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময়ও এই সংবাদমাধ্যমটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানা গেছে।

আরও পড়ুন

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে আক্রমণ শুরু করেছে। সামরিক সূত্রের দাবি, যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত বোমায় ইরান সরকারের গুরুত্বপূর্ণ যোগাযোগ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে তেহরানের আরও কয়েকটি সরকারি ভবনেও হামলার খবর পাওয়া যায়। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান