ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। কথা ছিল বুধবার রাত থেকেই তিন দিনব্যাপী এই শোক ও স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার, যার জন্য তেহরানে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে এসে প্রয়োজনীয় অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং ব্যবস্থাপনার ঘাটতির কারণে এই কর্মসূচি সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের যে বিশাল প্রাঙ্গণে শোক সভার আয়োজন করা হয়েছিল, সেখানে লজিস্টিক বা ব্যবস্থাপনাগত কিছু জটিলতা দেখা দিয়েছে। এছাড়া ইরানের বিভিন্ন দূরবর্তী প্রদেশ থেকে লাখ লাখ সাধারণ মানুষ তাদের নেতার শেষ বিদায়ে অংশ নেওয়ার আকুতি জানিয়েছেন। এই বিশাল জনস্রোত সামাল দেওয়ার মতো প্রস্তুতি এবং আয়োজনের পরিধি আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তা অনুভব করেই আয়োজকরা আপাতত অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে নিজ কার্যালয়ে এক বৈঠকে মিলিত হওয়ার সময় মার্কিন ও ইসরায়েলি নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুর পর ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের দীর্ঘ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, তেহরানের প্রধান সড়ক ও ময়দানগুলো খামেনির স্মরণে কালো ব্যানার ও শোকবার্তায় ছেয়ে গেছে। সাধারণ মানুষ তাদের প্রয়াত নেতার সম্মানে বিভিন্ন স্থানে ছোট ছোট স্মরণ সভা চালিয়ে যাচ্ছেন।

সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় রাত ১০টায় স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিশাল জনসমাগমের কথা বিবেচনা করে আরও বড় পরিসরে অবকাঠামো তৈরির কাজ চলছে। তবে এই শোক অনুষ্ঠান আবার কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তারিখ বা সময়সূচি ঘোষণা করা হয়নি।

আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিবাদ ও পাল্টা জবাব হিসেবে ইরান ইতিমধ্যে তাদের সামরিক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে। এই অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিংয়ে ইরানের হামলার তীব্রতায় একপর্যায়ে ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা। এমনি এক ভিডিও প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। ভিডিওতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুহূর্ত এবং বিস্ফোরণের পর ঘাঁটির বিভিন্ন স্থাপনা ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি দেখা গেছে। বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর আগে ঘাঁটিতে থাকা প্রায় ৭ হাজার মার্কিন সেনার বেশিরভাগকেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। তবে শতাধিক সেনা ক্যাম্প বুহরিংয়ে থেকে যান। যুদ্ধ শুরুর পর ঘাঁটিটি বারবার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়। তিন মার্কিন সেনা সিবিএসকে জানান, হামলায় ইরানের এফ-৫ যুদ্ধবিমানও অংশ নেয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, তারা এত কাছ দিয়ে উড়েছিল যে পাইলটদের হেলমেট দেখতে পাচ্ছিলাম। হামলা চালিয়েই তারা চলে যায়। হামলার সময় ঘাঁটিতে অবস্থানরত সেনাদের দশমিক ৫০ ক্যালিবারের গোলাবারুদের তীব্র সংকট দেখা দেয়। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের পর্যাপ্ততা নিয়েও উদ্বেগ ছিল। এক সেনাসদস্য বলেন, তারা আমাদের ওপর ভয়াবহ আঘাত হেনেছিল। ঘাঁটি ছেড়ে যেতে বাধ্য হয়েছি। হামলায় ক্যাম্প বুহরিংয়ে কোনো মার্কিন সেনা নিহত না হলেও কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুজন মরুভূমিতে বজ্রপাতে আহত হন। একজনের শরীরে দগ্ধ হওয়ার পাশাপাশি অন্যজনের কানের পর্দা ফেটে যায়। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শকের প্রতিবেদনে ইরান যুদ্ধে সর্বোচ্চ ৩৭০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে। আরটিভি/টিআর
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মাত্র তিন মাস আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন ২২ বছর বয়সী তাসনিম ঐশী। পার্থে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করে নতুন জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এক সড়ক দুর্ঘটনায় সেই পথচলার ইতি ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের নাম লাবিব, ঈশিতা ও বিপুল। তারাও বাংলাদেশী বলে জানা গেছে। স্থানীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত তাসনিম ঐশি গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন এবং তাকে বাঁচানো যায়নি। তবে চালক এবং অন্য দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। যদিও দুর্ঘটনার পরপরই গাড়ির উদ্ধারের জন্য জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মীরা ছুটে যান এবং ঘটনাস্থলে একটি জরুরি উদ্ধারকারী হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি ব্যবহার করা হয়নি। গণমাধ্যমের খবরে আরও বলা হয়, বিশোর্ধ্ব ঐশি যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা অন্য তিনজন—যাদের মধ্যে দুজন ২১ বছর বয়সী পুরুষ, একজন চালক এবং একজন অপ্রাপ্তবয়স্ক—আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। নিহতের সহপাঠীরা জানান, নিহত ঐশি বর্তমানে এডিথ কোওয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে মাত্র তিন মাস আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এর মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/টিআর
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
পূর্বাভাস অনুযায়ী, ১৯৫০ সালের পর রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী এল-নিনোগুলোর একটি হতে পারে এবারের পরিস্থিতি।
ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহসী ও উদ্ভাবনী সাতিহ্যকর্মের জন্য এ বছর নোবেলে পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। সৃজনশীল সংলাপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং তার উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় তাকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
নিউইয়র্কে নিখোঁজের ৫ দিন পর মিলল শ্রমিক লীগ নেতার মৃত‍্যুর খবর
নিউইয়র্কে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বাংলাদেশি নাগরিক আজিজুল হক খোকনের মৃত‍্যুর খবর মিলেছে। তিনি বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের নেতা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান জানান,শনিবার (৩ অক্টোবর) থেকে নিখোঁজ ছিলেন কাজী আজিজুল হক খোকন। অনেক খোঁজাখুঁজির পর বুধবার রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে। নিখোঁজের দিনেই তার মৃত্যু হয়। পরে তাকে সিটির একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখানে তার নিজের স্বজন ও পরিচয় নিশ্চিত না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ব্রুকলিনের আই ৯৯ উইনত্রোপ স্ট্রীট চীফ মেডিকেল এক্সামিনার কার্যালয়ের ফিউনারেলে পাঠিয়ে দেয়। সেখানে তার মরদেহ রয়েছে। প্রসঙ্গত খামারবাড়ি গ্রোসারি ও নবান্ন রেস্টুরেন্ট সংলগ্ন অবকাশ স্টোরে কাজ করতেন খোকন। কিউ গার্ডেনের বাসায় একা থাকতেন তিনি। তার দেশের বাড়ি বাংলাদেশের মাগুরায়। খোকন প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকলেও তার অভিবাসনসংক্রান্ত কাগজপত্র হয়নি বলে জানা গেছে। শারীরিকভাবেও কিছুটা অসুস্থ ছিলেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন খোকন। আরটিভি/টিআর
নিউইয়র্কে নিখোঁজের ৫ দিন পর মিলল শ্রমিক লীগ নেতার মৃত‍্যুর খবর