ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ঘূর্ণিঝড় চাম্পির দাপটে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বন্ধ শত শত ফ্লাইট

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় চাম্পির তাণ্ডবে তাইওয়ান, জাপান ও ফিলিপাইনসহ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। তাইওয়ানে এই ঝড়ের আঘাতে ভেসে গিয়ে লিউকিউ দ্বীপে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৯৪ জন আহত হয়েছেন। ফলে দেশটিতে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। জরুরি ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী চো জং-তাই জনসাধারণকে সব ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার এর গতিবেগ ছিল ১৮৫ মাইল (২৯৮ কিলোমিটার), যা ৫ হারিকেন ক্যাটাগরির কাছাকাছি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিবিসির লাইভে জানানো হয়েছে, একইসঙ্গে তাইওয়ান ও জাপানে শত শত ফ্লাইট বাতিলসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থা থমকে গেছে।

পরিস্থিতি মোকাবিলায় তাইওয়ানের ২২টি কাউন্টি ও শহরের প্রায় সবকটিতে স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দেশটির বিশ্বখ্যাত স্টক এক্সচেঞ্জের লেনদেন স্থগিত রাখা হয়েছে। শুক্রবার তাইওয়ানে সব ধরনের ২৬২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ৬৬০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ট্রেনের সময়সূচি স্থগিত এবং বেশ কিছু মহাসড়ক বন্ধ করে এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপানে অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) ও জাপান এয়ারলাইন্সসহ চার প্রধান বিমান সংস্থার ১৬০টির বেশি ফ্লাইট বাতিল হওয়ায় অন্তত ১১ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। ওকিনাওয়া অঞ্চলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন সাড়ে তিন হাজারের বেশি পরিবার। দেশটির প্রধানমন্ত্রী সানা তাকাইচি জনগণকে ঝোড়ো হাওয়া, পাহাড় ধস ও বন্যা সম্পর্কে চরম সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানেস দ্বীপেও ঝড়টি প্রচণ্ড বাতাস ও প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছে। চীনের আবহাওয়া সংস্থা চাম্পির সতর্কতায় নীল সংকেত জারি করেছে এবং দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে কমলা সংকেত দেওয়া হয়েছে। এল নিনোর প্রভাবের কারণে অঞ্চলটিতে স্বাভাবিকের চেয়ে বেশি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বলে আবহাওয়াবিদরা জানান।

তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই এবং সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান লু কুও-চেন জনগণকে সমুদ্র সৈকত ও পাহাড়ি এলাকা থেকে দূরে থাকার অনুরোধ করেছেন। দেশটির জাতীয় ফায়ার এজেন্সির চিয়াং চি-চিয়াং সতর্ক করে জানিয়েছেন, হুয়ালিয়েনের ওয়ানলি ক্রিক ভূমিধস বাঁধে গচ্ছিত ৫০ লাখ মেট্রিক টন পানির ঝুঁকি রয়েছে।

সূত্র: বিবিসি

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবেরদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। তাদের অনেকের জীবনসঙ্গী কিংবা প্রেমিকার তালিকায় রয়েছেন চীনা বংশোদ্ভূত নারী।
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে বিতর্কের জেরে চীনে চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেইজিং।
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ!
যুদ্ধবিমান প্রযুক্তিতে দীর্ঘদিন ধরেই বিশ্বে আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় এবার নতুন করে আলোচনায় এসেছে চীন। দেশটির তৈরি লেজবিহীন এক রহস্যময় যুদ্ধবিমানের নতুন ভিডিও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।  দাবি করা হচ্ছে, বিমানটি মাত্র দুই সেকেন্ডেরও কম সময়ে ৯০ ডিগ্রি বাঁক নিতে সক্ষম। এর ফলে ভবিষ্যতের আকাশযুদ্ধে চীনের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। চীনের চেংদু এয়ারক্রাফট করপোরেশনের তৈরি এই যুদ্ধবিমানটি প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালের ডিসেম্বরে। এরপর থেকেই এটিকে সম্ভাব্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হচ্ছে। আকারে বড় হওয়ায় এতে অত্যাধুনিক রাডার, উন্নত সেন্সর এবং বিপুল পরিমাণ অস্ত্র বহনের সক্ষমতা যুক্ত করার সুযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমানটির সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো এর লেজবিহীন নকশা। প্রচলিত যুদ্ধবিমানে সাধারণত অনুভূমিক লেজ বা হরিজন্টাল টেইলপ্লেন থাকে, যা বিমানের স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্রুত দিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু চীনের এই যুদ্ধবিমানে এমন প্রচলিত কাঠামো না থাকায় শুরু থেকেই এর নিয়ন্ত্রণ ও উড্ডয়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল। তবে নতুন প্রকাশিত ভিডিওতে বিমানটির দ্রুত কৌশল পরিবর্তনের দৃশ্য সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। বিশেষজ্ঞদের ধারণা, ডানার সঙ্গে সমন্বিত উন্নত নিয়ন্ত্রণব্যবস্থা এবং অত্যাধুনিক ফ্লাইট-কন্ট্রোল সফটওয়্যারের মাধ্যমে বিমানটি এমন সক্ষমতা অর্জন করতে পারে। যদিও ভিডিওতে দেখা কৌশলগত সক্ষমতার স্বাধীন ও পূর্ণাঙ্গ যাচাই এখনো নিশ্চিত নয়। স্টেলথ প্রযুক্তির ক্ষেত্রেও বিমানটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। লেজবিহীন নকশা রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। বিশেষ করে বিভিন্ন দিক থেকে আসা রাডার সংকেত এড়ানোর ক্ষেত্রে এ ধরনের নকশা বাড়তি সুবিধা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ কিংবা চীনের জে-২০-এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের পরবর্তী প্রযুক্তিগত ধাপ হিসেবে এটিকে দেখা হচ্ছে। অন্যদিকে, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। দেশটি এফ-৪৭ এবং নৌবাহিনীর এফ/এ-এক্সএক্স কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়নে কাজ করছে। তবে এসব প্রকল্পের উন্নয়ন, ইঞ্জিন প্রযুক্তি এবং পরীক্ষামূলক উড্ডয়ন নিয়ে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সব মিলিয়ে, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় চীনের অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। তবে কোনো যুদ্ধবিমান প্রথম উড্ডয়ন পরীক্ষা বা উন্নত কৌশল প্রদর্শন করলেই সেটিকে প্রযুক্তিগতভাবে শ্রেষ্ঠ বলা যায় না। স্টেলথ, সেন্সর, অস্ত্রব্যবস্থা, ইঞ্জিন, নির্ভরযোগ্যতা এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার ওপরই নির্ভর করবে চূড়ান্ত সাফল্য।  এখন দেখার বিষয়, আকাশযুদ্ধের ভবিষ্যৎ প্রযুক্তিতে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে ওয়াশিংটন, নাকি বেইজিং? আরটিভি/এসকে
আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ!
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
আরও পড়ুন
ইরানি ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরের কাছে ভয়াবহ আগুন, ফ্লাইট বন্ধ
তাইওয়ানে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
১ মার্চ থেকে বিমানের ম্যানচেস্টারগামী ফ্লাইট বন্ধ