ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীতে ইরানের হামলা!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম
ইলন মাস্ক, সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মার্কিন বাহিনীর ওপর আক্রমণে ইরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, স্টারলিংকের অননুমোদিত ব্যবহারের দুটি ঘটনা ইরানের সামরিক প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে স্পেসএক্সের একটি দল ধারণা করেছে। বিষয়টি জানতে পেরে প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক ক্ষুব্ধ হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া মার্কিন সামরিক বাহিনীও একমুখী চালকবিহীন বিমান পরিচালনায় স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ বিষয়ে কোনো প্রতিবেদন আছে বলে তারা জানে না।

ইরানে স্টারলিংক ব্যবহারের অনুমতি নেই। তবে দেশটিতে ইন্টারনেট নিয়ন্ত্রণের কারণে আগে থেকেই স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার হয়ে আসছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, স্টারলিংক (Starlink) হলো স্পেসএক্স (SpaceX) পরিচালিত একটি স্যাটেলাইট-ভিত্তিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, এই প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক।

সূত্র: রয়টার্স, ওয়াশিংটোন পোস্ট

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নাম শুনে যাত্রীর হামলা, হাসপাতালে দুই সপ্তাহ পর উবার চালকের মৃত্যু
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় যাত্রীর হামলায় গুরুতর আহত উবার চালক মোহাম্মদ ইউসুফ দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর শনিবার (২৮ নভেম্বর) মারা গেছেন।
নাম শুনে যাত্রীর হামলা, হাসপাতালে দুই সপ্তাহ পর উবার চালকের মৃত্যু
থ্যাংকসগিভিংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রেপ্তার বাবা
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় থ্যাংকসগিভিংয়ের দিন বাড়ির সুইমিংপুলে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
থ্যাংকসগিভিংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রেপ্তার বাবা
বিস্ফোরণের পরও পানিতে সিসা বাড়েনি: পরিবেশ সংস্থা
যুক্তরাষ্ট্রের আইওয়ায় সেনাবাহিনীর পাঁচ টন বিপজ্জনক সিসা অ্যাজাইড বিস্ফোরণের পর পানিতে সিসার মাত্রা বাড়েনি বলে জানিয়েছে দেশটির পরিবেশ সংস্থা। 
বিস্ফোরণের পরও পানিতে সিসা বাড়েনি: পরিবেশ সংস্থা
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, ৪০ বার কাঁপল মাটি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাছে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টির বেশি পরাঘাত অনুভূত হয়েছে। 
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, ৪০ বার কাঁপল মাটি
সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত শিশু
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপশহরে থ্যাংকসগিভিংয়ের পরদিন সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত শিশু
আরও পড়ুন
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স, শঙ্কায় বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে দুটি করে স্পেসএক্সের শেয়ার দেবেন মাস্ক
এআই খাতে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে স্পেসএক্স
মানুষের মতো রোবট বানাচ্ছে টেসলা