ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির আকাশসীমার দিকে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি ছোড়ার পর গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানায়, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে পাহারা দেয়া এবং আকাশ থেকে নিরাপত্তা দেওয়ার মিশনে থাকা অবস্থায় মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে হেনগাম দ্বীপের কাছে এ ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর দ্রুত কৌশলগত চাল চালিয়ে এফ-১৬ বিমানটি গতিপথ পরিবর্তন করতে এবং ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়।

আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য। এ ধরনের লঙ্ঘন অব্যাহত থাকলে অপরাধী এবং তাদের সামরিক বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।

বিবৃতিতে মার্কিন সামরিক কমান্ডারদেরও সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’।

আইআরজিসি আরও বলেছে, মার্কিন যুদ্ধবিমান দিয়ে ইরানের আকাশসীমায় আবারও অনুপ্রবেশ বা লঙ্ঘনের ঘটনা ঘটলে তার জবাবে সিদ্ধান্তমূলক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হবে। এতে বিমানগুলোর পরিণতি যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে, যেগুলোকে আগে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অবশেষে অনুমোদন এরদোয়ানের 
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যৌথ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। 
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অবশেষে অনুমোদন এরদোয়ানের 
‘যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল’
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল।
‘যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল’
এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন
মিসরের একটি শরণার্থী গ্রামে বসবাসকারী শাম্মা আবু হোসেন সম্ভবত একমাত্র জীবিত ব্যক্তি, যিনি ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগের অখণ্ড ফিলিস্তিনে বসবাস করেছিলেন। মিশরে বসবাসরত এই নারী আইনি অনিশ্চয়তা ও দোলাচলের মধ্য দিয়ে তার পরিবারের তিনটি প্রজন্মকে বড় হতে দেখেছেন।
এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন
হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের
সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবনে হামলার শিকার হওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাহরাইন ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।  বুধবার (২৫ নভেম্বর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেন ফয়সাল বিন ফারহান। ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেন ও সৌদি আরবে হুথিদের চলমান হামলার নিন্দা জানান। এ ছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের বিষয়েও আলোচনা করেন তারা। এর আগে, গতকাল মঙ্গলবার আবারও হামলার মুখে পড়ে সৌদি। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে সৌদির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আরটিভি/এসআর
হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের
নেতানিয়াহুকে সরাতে জোট গড়ছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোট
ইসরায়েলে সরকার গঠনের প্রচেষ্টায় প্রথম জোট চুক্তি করেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। 
নেতানিয়াহুকে সরাতে জোট গড়ছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোট
আরও পড়ুন
ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান
ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস
‘যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল’
৫ টন বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী, বাতাসে মেলেনি সিসা