ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ইরাকের সাবেক সংসদ সদস্যের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
ইরাকের সাবেক সংসদ সদস্য আহমেদ আল-আলওয়ানি। ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের একটি বাসা থেকে ইরাকের সাবেক সংসদ সদস্য আহমেদ আল-আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে তদন্ত শুরু করেছে লেবাননের কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বৈরুতের তারিক আল-জাদিদা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে লেবাননের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় সন্দেহভাজন এক লেবানিজ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুই সিরীয় নাগরিককে খুঁজছে পুলিশ। লেবাননের প্রধান সরকারি কৌঁসুলি নিজেই তদন্তের তদারকি করছেন।

আল-আলওয়ানি ইরাকের আনবার প্রদেশের সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০১৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ২০২৫ সালের এপ্রিলে সাধারণ ক্ষমা আইনে এক দশকের বেশি সময় পর তিনি মুক্তি পান।

সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা
জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন।
চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা
রিয়াদে একাধিক বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রিয়াদে একাধিক বিস্ফোরণ
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা অঞ্চলে পাইপলাইনের একটি স্থাপনায় আগুন ধরে যায়।
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর এজন্য গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। 
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা
চলছে ষষ্ঠ হজ সম্মেলন, সই হতে পারে সৌদি-বাংলাদেশ চূড়ান্ত হজ চুক্তি
সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করবেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।
চলছে ষষ্ঠ হজ সম্মেলন, সই হতে পারে সৌদি-বাংলাদেশ চূড়ান্ত হজ চুক্তি
আরও পড়ুন
ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
ইরাক থেকে চুয়াডাঙ্গা, মাটির নিচে ঘাঁটি গেড়ে সাধনা করছেন এই নারী
ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক