ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের কাছে ব্যাপক গোলাগুলি, নিহত ৩ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত

তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল)এই হামলার ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে । নিহতদের মধ্যে দুইজনই সশস্ত্র বন্দুকধারী বলে স্থানীয় সংবাদমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়। খবর সিবিসি নিউজের।

তুরস্কের গণমাধ্যমগুলোর বরাতে সিবিসি জানায়, ইস্তাম্বুল শহরের অত্যন্ত সুরক্ষিত ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে হঠাৎ করে এই গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান এবং দায়িত্বরত অন্তত দুইজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রকাশিত একটি বিশেষ ভিডিও ফুটেজে দেখা গেছে, মুহুর্মুহু গুলির শব্দ শোনা যাওয়ার সাথে সাথেই একজন পুলিশ কর্মকর্তা নিজের আত্মরক্ষার্থে বন্দুক উঁচিয়ে আড়ালে আশ্রয় নিচ্ছেন। ভিডিওর অন্য এক অংশে একজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন

তুরস্কের হাবেরতুর্ক সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে ভারী অস্ত্র বহন করছিল। পুলিশের সাথে শুরু হওয়া সম্মুখ সমরে দুই হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয় এবং তাদের সহযোগী তৃতীয় আরেক হামলাকারীকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ইস্তাম্বুলের এই ইসরায়েলি কনস্যুলেট এলাকাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সেখানে সবসময় সশস্ত্র পুলিশের কঠোর পাহারা ও বিশেষ নিরাপত্তা বেষ্টনী থাকে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুরো এলাকা সশস্ত্র পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যরা ঘিরে ফেলেছে এবং নিশ্ছিদ্র টহল দিচ্ছে। তবে গোলাগুলির সময় কনস্যুলেট ভবনের কার্যক্রম চললেও সেখানে কোনো ইসরায়েলি কূটনীতিক উপস্থিত ছিলেন না।

তুরস্ক থেকে আল জাজিরার সংবাদদাতা এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছেন, বর্তমানে ইস্তাম্বুলের এই কনস্যুলেট ভবনে কোনো ইসরায়েলি কূটনীতিক কর্মরত নেই। এমনকি তুরস্কের মূল রাজধানী আঙ্কারায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসেও এই মুহূর্তে কোনো ইসরায়েলি কূটনীতিক অবস্থান করছেন না। বর্তমানে এসব কূটনৈতিক মিশনের ভেতরে থাকা কর্মচারীদের প্রায় সবাই স্থানীয় তুর্কি নাগরিক, যারা প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা করে থাকেন।

আরটিভি/ এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান