ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প ও ইলন মাস্কের সমর্থনে এনভিডিয়ার সিইও পদে বহাল জেনসেন হুয়াং

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
জেনসেন হুয়াংক। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কেলেঙ্কারি এবং এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ সত্ত্বেও পদত্যাগের মাত্র এক সপ্তাহের মাথায় আবার এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরেছেন জেনসেন হুয়াং।

সোমবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের সমর্থনে তাৎক্ষণিকভাবে তাকে সিইও এবং পর্ষদ সদস্য হিসেবে পুনর্বহাল করে। তার অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সিইও থাকা কোলেট ক্রেস আগের মতোই প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব ফিরে পেয়ে হুয়াং বিনয় ও নতুন অঙ্গীকার নিয়ে কাজ করার কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, হুয়াংয়ের প্রত্যাবর্তন জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর হুয়াং পদত্যাগ করার পর সিলিকন ভ্যালিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইলন মাস্কসহ ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ পিটিশনে স্বাক্ষর করে তাকে ফেরানোর দাবি জানান। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বিচার বিভাগের তদন্ত চলমান থাকা সত্ত্বেও পর্ষদ তাকে ফিরিয়ে আনল।

এদিকে হুয়াংয়ের ফেরার খবরে সোমবার মার্কিন শেয়ারবাজার খোলার পরপরই এনভিডিয়ার শেয়ারের দাম ৩৩ শতাংশের বেশি বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বর্তমান অস্থির সময়ে এনভিডিয়ার জন্য জেনসেন হুয়াং অপরিহার্য।

সূত্র: আল-জাজিরা

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসছে ব্ল্যাক ফ্রাইডে, কত কোটি ক্রেতার অপেক্ষায় মার্কিন বিক্রেতারা!
যুক্তরাষ্ট্রে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে প্রায় ১২ কোটি ৬০ লাখ মানুষ কেনাকাটার পরিকল্পনা করছেন। থ্যাংকসগিভিং থেকে সাইবার মানডে পর্যন্ত পাঁচ দিনে কেনাকাটায় অংশ নিতে পারেন প্রায় ১৮ কোটি ২৭ লাখ মানুষ। দেশটির খুচরা বিক্রেতাদের সংগঠন ন্যাশনাল রিটেইল ফেডারেশনের (এনআরএফ) নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে।
আসছে ব্ল্যাক ফ্রাইডে, কত কোটি ক্রেতার অপেক্ষায় মার্কিন বিক্রেতারা!
রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে তদন্তের সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের লোককথায় বহু বছর ধরে আলোচিত রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে কয়েক দশক আগের তিনটি সরকারি নথি প্রকাশ করেছে দেশটির বন বিভাগ।
রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে তদন্তের সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তাদেরই দুলাভাই। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ে ভেস্তে দিলেন বর!
ধুমধাম আয়োজনে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। অতিথিদের আপ্যায়নেও কোনো কমতি রাখেনি কনের পরিবার। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় ১ হাজার ২০০ অতিথিকে। কিন্তু পছন্দের ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকেই বরযাত্রী নিয়ে চলে গেলেন দিল্লি পুলিশের এক কর্মী।
শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ে ভেস্তে দিলেন বর!
কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির আশায় নতুন স্বপ্ন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একাধিক উড়াল সড়কের নিচে নদীর তীরের বালুচরে একদল ভোঁদড়ের ছোটাছুটি ও খেলাধুলা পথচারীদের নজর কাড়ছে। তবে খুব কম পথচারীই তাদের দেখতে পান।
কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির আশায় নতুন স্বপ্ন
আরও পড়ুন
পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং
এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি