চীনে ঝড়, বৃষ্টি ও তুষারপাতের নীল সতর্কতা জারি 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৭:২৮ পিএম


চীনে ঝড়, বৃষ্টি ও তুষারপাতের নীল সতর্কতা জারি 
ছবি: সংগৃহীত

চীনের বিভিন্ন অঞ্চলে ঝড়, ভারী বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কায় নীল সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি)।

বিজ্ঞাপন

পূর্বাভাস বলছে, দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ইয়াংজি নদী অববাহিকা ও এর আশপাশের কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে।

অন্যদিকে উত্তর-পশ্চিম চীন, ইনার মঙ্গোলিয়া অঞ্চলসহ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞাপন

উত্তর-পূর্ব চীন, ছিংহাই প্রদেশ এবং সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল-এর কিছু এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাত বা শিলাবৃষ্টি হতে পারে।

চীনে আবহাওয়া সতর্কতা চার ধরনের রঙের মাধ্যমে চিহ্নিত করা হয়। যেখানে লাল সবচেয়ে বিপজ্জনক, তারপর কমলা, হলুদ এবং সর্বশেষ নীল সতর্কতা। সূত্র: সিএমজি

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission