ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার বার্তা দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ এএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি ঘিরে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়। খবর দ্য হিল।

কায়রোতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। বিবর্তিত পরিস্থিতির কারণে গত ২ মার্চ মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য একটি আঞ্চলিক সতর্কতামূলক বার্তা জারি করা হয়েছিল বলেও জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া বা একটি চুক্তিতে পৌঁছানোর জন্য রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। অন্যথায় বড় ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়। এই হুমকির পরপরই মার্কিন প্রশাসন নতুন করে সতর্কতা জারি করে।

ট্রাম্প বলেন, যদি ব্যতিক্রম কিছু না ঘটে, তবে আজ রাতে একটি আস্ত সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তার এমন বক্তব্যের পর অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও তীব্র হয়ে ওঠে।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে যুক্তরাষ্ট্র জর্ডান, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত–এর জন্য ভ্রমণ সতর্কতা বাড়িয়ে ‘লেভেল ৩’ করেছে। অর্থাৎ, এসব দেশে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে মার্কিন নাগরিকদের।

অন্যদিকে মিশরকে ‘লেভেল ২’ সতর্কতায় রাখা হয়েছে। এর অর্থ, সেখানে ভ্রমণকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এবারের সতর্কতা এসেছে মুসলমানদের পবিত্র নগরী মক্কায় হজ পালনের প্রায় এক মাস আগে। স্টেট ডিপার্টমেন্ট ধর্মীয় উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণকারী মার্কিন নাগরিকদের চলতি বছরের হজে অংশগ্রহণের বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করার পরামর্শ দিয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো এক্স–এ জানায়, ১৮ এপ্রিল থেকে যারা মক্কায় প্রবেশের চেষ্টা করবেন, তাদের অবশ্যই হজ পারমিট, মক্কার রেসিডেন্সি আইডি অথবা মক্কায় কাজ করার বৈধ পারমিট দেখাতে হবে। অন্য সব ধরনের ভিসাধারীদের ১৮ এপ্রিলের আগেই মক্কা ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

এই বিধিনিষেধ জুনের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে জানানো হয়েছে।

জেদ্দায় অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বর্তমানে সব ধরনের নিয়মিত কনস্যুলার সেবা স্থগিত রেখেছে। সেখানে এখন শুধুমাত্র মার্কিন নাগরিকদের জন্য সীমিত জরুরি সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, বাহরাইনে অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারী এবং সাধারণ মার্কিন নাগরিকদের নিজ নিজ অবস্থানে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, উগ্রবাদী ও ইরানপন্থি গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে।

তেহরানের পক্ষ থেকে সৌদি আরব ও কুয়েতে হামলার পরিপ্রেক্ষিতে দেশ দুটিতে মার্কিন দূতাবাস বন্ধ করার ঘটনাও নতুন নির্দেশনার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত এবং কনস্যুলার সহায়তা প্রয়োজন এমন মার্কিন নাগরিকদের জন্য স্টেট ডিপার্টমেন্টের টাস্ক ফোর্স নম্বর +১-২০২-৫০১-৪৪৪৪–এ যোগাযোগ করতে বলা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
আলবানিজ বলেন, ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টমানের সঙ্গে কথা বলে তিনি এই ঘটনায় অস্ট্রেলিয়ার চরম উদ্বেগের কথা জানিয়েছেন।
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম বেকড বিনস অনেকেরই পছন্দের খাবার। তবে সেই বেকড বিনসই যদি রান্না করা হয় বিশাল এক হাঁড়িতে, তাহলে তা হয়ে উঠতে পারে বিশ্ব রেকর্ডের অংশ। এমনই এক নজির গড়েছে তুরস্কের কেলকিট শহর।
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
বারবার পুলিশের চোখ ফাঁকি দিয়েও শেষ রক্ষা হলো না এক মাদক কারবারির। গ্রেপ্তার এড়াতে নিজের বাড়ির আলমারিতে লুকিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি।
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
জন্মসূত্রে সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে দেশটির সরকার।
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
আরও পড়ুন
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
প্রথমবার বাড়ি কিনছেন? মর্টগেজের বাইরে যে খরচগুলো আসবে
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র 
যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রিধারীদের গ্রিন কার্ড পেতে মানতে হবে ৮ শর্ত