ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই, ট্রিগারে আঙুল রাখা আছে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাটকীয়ভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও ওয়াশিংটনের কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই বলে জানিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

বুধবার (৮ এপ্রিল) বাহিনীটি এক কঠোর বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ‘আঙুল এখনো ট্রিগারে রাখা আছে’।

আইআরজিসির নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ইরানি জাতির একনিষ্ঠ রক্ষীরা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ মোজতবা খামেনির আদেশ পালনে বদ্ধপরিকর। যেকোনো ধরনের উসকানি বা চুক্তি লঙ্ঘনের দাঁতভাঙা জবাব দিতে তারা রণক্ষেত্রে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা জানায়, “শত্রুরা বরাবরই প্রতারক এবং তাদের ফাঁপা প্রতিশ্রুতিতে আমাদের কোনো আস্থা নেই।”

আরও পড়ুন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন ইরানকে আলোচনার টেবিলে বসতে রাজি করিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির ভবিষ্যৎ নিয়ে তিনি জানান, এই বিষয়টি এখন থেকে ‘নিখুঁতভাবে দেখাশোনা করা হবে’।

তেলবাহী জাহাজ চলাচলের প্রধান রুট হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে এখনো ধোঁয়াশা থাকলেও ট্রাম্প একটি দীর্ঘমেয়াদী চুক্তির সম্ভাবনার কথা শুনিয়েছেন। তিনি বলেন, “একটি শক্তিশালী রূপরেখা তৈরি হয়েছে। আমাদের কাছে একটি ১৫ দফা প্রস্তাব রয়েছে, যার অধিকাংশ বিষয়েই ইতিমধ্যে প্রাথমিক সম্মতি পাওয়া গেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।”

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার নিজ দেশের অঙ্গরাজ্য নিউ জার্সি তাদের দিয়ে দেন—এমন এক কৌতুকের স্মৃতিচারণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
আরও পড়ুন
হঠাৎ আইআরজিসিসহ ইরানের সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 
আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্র আকবার জাদেহ নিহত
ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব আইআরজিসির
মাছ ধরার নৌকায় কুয়েতে ঢুকে পড়েন আইআরজিসির সদস্যরা, অতঃপর...