ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ এএম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। এমনকি যুদ্ধজাহাজগুলোতে ইতোমধ্যে সবচেয়ে উন্নত মানের গোলাবারুদ পুনরায় লোড করা হচ্ছে বলেও তিনি সতর্ক করেন।

শুক্রবার (১০ এপ্রিল) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে শক্তিশালীভাবে জবাব দিতে। তিনি বলেন, আমরা জাহাজগুলোতে সর্বাধুনিক অস্ত্র তুলছি। যদি কোনো চুক্তি না হয়, তাহলে আমরা এগুলো অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করব।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হয়। এই আলোচনায় যোগ দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

আলোচনার অগ্রগতি সম্পর্কে ট্রাম্প বলেন, আমরা খুব দ্রুতই জানতে পারব সম্ভবত ২৪ ঘণ্টার মধ্যেই এটি সফল হবে কি না।

তিনি আরও অভিযোগ করেন, ইরান আলোচনায় এক কথা বললেও প্রকাশ্যে ভিন্ন অবস্থান নিচ্ছে। ট্রাম্পের ভাষায়, তারা সামনাসামনি বলে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে, কিন্তু পরে বলে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায়। তাই আমরা বিষয়টি সতর্কভাবে দেখছি।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, আলোচনায় বসার আগে কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের আটকে থাকা সম্পদ মুক্ত করা।

আরও পড়ুন

শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। পরিস্থিতি কোন দিকে যায়, তা এখন নজরদারিতে আন্তর্জাতিক মহল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের