ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হাইতির ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত

হাইতির উত্তরাঞ্চলের একটি ঐতিহাসিক পাহাড়চূড়ার দুর্গে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ বলে জানিয়েছে দেশটির প্রশাসন। এ ছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিতাদেল অঁরি (Citadelle Laferrière), যা সিতাদেল লাফেরিয়ের নামেও পরিচিত, সেখানে এ দুর্ঘটনা ঘটে। এটি উনিশ শতকের শুরুতে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর নির্মিত একটি ঐতিহাসিক দুর্গ এবং ১৯৮২ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়।

হাইতির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশন প্রধান জ্যঁ অঁরি পেতি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গের একটি সরু প্রবেশপথে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় তৈরি হয়। একদিকে কিছু মানুষ ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন, অন্যদিকে অনেকে বের হয়ে আসছিলেন। এ সময় ধাক্কাধাক্কি ও হাতাহাতির একপর্যায়ে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রচারের পর সেখানে একটি বড় জমায়েত হয়। এ কারণে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মানুষ দুর্গ এলাকায় উপস্থিত ছিলেন।

আরও কিছু প্রতিবেদনে বলা হয়, দুর্গের কাছে একটি সংঘর্ষ থামাতে পুলিশ অতিরিক্ত টিয়ার গ্যাস ব্যবহার করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আতঙ্ক থেকেই হুড়োহুড়ি ও পদদলনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাইতির সংস্কৃতিমন্ত্রী এমানুয়েল মেনার নিহতের সংখ্যা ৩০ জন বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উদ্ধারকারীরা নিখোঁজদের খোঁজে অভিযান চালাচ্ছেন।

ঘটনার পর দুর্গটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

হাইতির প্রধানমন্ত্রীর কার্যালয়ও এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে হাইতি একের পর এক বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে সশস্ত্র গ্যাং সহিংসতা, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের মধ্যে রয়েছে।

পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হিসেবে পরিচিত হাইতি সম্প্রতি জ্বালানির মূল্যবৃদ্ধিরও বড় ধাক্কা সামলাচ্ছে। ইরান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশটিতে ডিজেলের দাম ৩৭ শতাংশ এবং পেট্রোলের দাম ২৯ শতাংশ পর্যন্ত বেড়েছে।

আরও পড়ুন

এর ফলে পরিবহন ব্যয় বেড়ে গেছে, সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে এবং বহু দরিদ্র মানুষ খাদ্য সংকটে পড়েছেন।

২০২৪ সালে একটি জ্বালানি ট্যাংক বিস্ফোরণে দুই ডজনের বেশি মানুষ নিহত হন। এর আগে ২০২১ সালে আরেকটি ট্যাংক বিস্ফোরণে প্রায় ৯০ জনের মৃত্যু হয়। একই বছরে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারান।

সর্বশেষ দুর্গে পদদলনের এই ঘটনা হাইতির দীর্ঘ দুর্যোগের তালিকায় নতুন করে যুক্ত হলো। সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর