ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

১০৫ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি পেলেন এই নারী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম
ভার্জিনিয়া (জিনি) হিসলপ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮০ বছরেরও বেশি অপেক্ষার অবসান ঘটিয়ে ১০৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন ভার্জিনিয়া (জিনি) হিসলপ।

স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন (জিএসই) থেকে শিক্ষা বিষয়ে এই ডিগ্রি গ্রহণ করেন তিনি।

তার শিক্ষাজীবনের শুরু হয়েছিল ১৯৪০-এর দশকে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে মাঝপথে থেমে যায় সেই পথচলা। অবশেষে ৮৩ বছর পর সেই স্বপ্ন পূরণ হলো।

জানা গেছে, ভার্জিনিয়া হিসলপ ১৯৪০-এর দশকে স্ট্যানফোর্ডে প্রয়োজনীয় সব কোর্স সম্পন্ন করেছিলেন। তবে মাস্টার্স থিসিস জমা দেওয়ার ঠিক আগমুহূর্তে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সে সময় তার প্রেমিক জর্জ হিসলপ যুদ্ধের ডাকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন। এরপর ভার্জিনিয়া পড়াশোনা ছেড়ে তাকে বিয়ে করেন। পরে তিনি যুদ্ধকালীন বিভিন্ন সহায়ক কাজে অংশ নেন এবং সংসার ও সন্তান প্রতিপালনে মনোনিবেশ করেন।

পরবর্তী সময়ে দুই সন্তান, চার নাতি-নাতনি এবং ৯ প্রপৌত্র-প্রপৌত্রীর বড় পরিবার সামলানোর পাশাপাশি ভার্জিনিয়া বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজ বোর্ডে দায়িত্ব পালন করেন।

শুধু পরিবার নয়, শিক্ষাক্ষেত্রেও তিনি দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ওয়াশিংটনের ইয়াকিমা অঞ্চলের স্কুলব্যবস্থা উন্নয়নে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

এদিকে সময়ের সঙ্গে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের থিসিস জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেয়। ফলে এত বছর পর তার সম্পন্ন করা কোর্সগুলোর ভিত্তিতে মাস্টার্স ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়।

গত ১৬ জুন স্ট্যানফোর্ডের সমাবর্তন মঞ্চে হেঁটে গিয়ে শিক্ষা বিষয়ে মাস্টার অব আর্টস ডিগ্রি গ্রহণ করেন ভার্জিনিয়া হিসলপ।

আরও পড়ুন

স্ট্যানফোর্ডের গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশনের ডিন ড্যানিয়েল শোয়ার্টজ যখন তার হাতে ডিগ্রির সনদ তুলে দেন, তখন আবেগঘন কণ্ঠে তিনি বলেন, হে ঈশ্বর, এর জন্য আমি অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেছি।

পরে গুড মর্নিং আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানাতে গিয়ে ভার্জিনিয়া বলেন, ভান করা বিনয় আমার স্বভাবের মধ্যে নেই। আমি মনে করি, আমি এটি পাওয়ার যোগ্য ছিলাম, আর এটি পেয়ে আমি ভীষণ আনন্দিত।

এই ঘটনা আবারও প্রমাণ করল— শেখার কোনো বয়স নেই, স্বপ্ন পূরণেরও সময়সীমা নেই। সূত্র: এবিসি নিউজ

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা