ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ ‘গাদ্দারকে’ ধরে ফেলেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: সংগৃহীত

দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৫ ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের মোট ছয়টি প্রদেশে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কেবল মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত ব্যক্তিরাই নয়, বরং অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে বলে মন্ত্রণালয় দাবি করেছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে এই গোষ্ঠীগুলো সক্রিয় ছিল। তবে আটককৃতদের পরিচয় বা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই গণ গ্রেপ্তারের ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

সূত্র: আলজাজিরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লাখো মানুষের নাগালে এইচআইভি প্রতিরোধী টিকা, নতুন আশার আলো
এইচআইভি সংক্রমণ প্রতিরোধে যুগান্তকারী ওষুধ লেনাক্যাপাভিরের সাশ্রয়ী জেনেরিক সংস্করণ পাচ্ছে আফ্রিকার দেশগুলো। প্রথম চালান জাম্বিয়ায় পৌঁছানোর পর এবার উগান্ডায় ওষুধটির সরবরাহ শুরু হতে যাচ্ছে।
লাখো মানুষের নাগালে এইচআইভি প্রতিরোধী টিকা, নতুন আশার আলো
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান করলেন এক দম্পতি
ভক্তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ভারতের তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি। দান করা এই স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ২০৬ কোটি রুপি।
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান করলেন এক দম্পতি
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, ৪ শতাধিক ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যা, তুষারপাত ও প্রবল বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশজুড়ে ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, ৪ শতাধিক ফ্লাইট বাতিল
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে  
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্য বড় এক ধাক্কা হয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্ত।
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে
নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়
সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো এ সুবিধা চালু করছে তামিলনাড়ু রাজ্য সরকার।
নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়
আরও পড়ুন
‘যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল’
যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি তেহরানের 
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা