ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

এবার লোহিত সাগর অবরোধের হুঁশিয়ারি দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগর হয়ে আন্তর্জাতিক বাণিজ্য চলাচল বন্ধ করে দেওয়া হবে— এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোর জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, তবে সেটিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পূর্বাভাস হিসেবে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনো ধরনের আমদানি-রফতানি কার্যক্রম চলতে দেবে না। এই বক্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর চাপ আরও বাড়াতেই এই পদক্ষেপ নিতে পারে।

খবরে আরও বলা হয়, বর্তমানে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি দ্রুত বাড়ছে। বিমানবাহী রণতরী ও মেরিন ইউনিটসহ কয়েক হাজার সেনা ইতোমধ্যে রওনা দিয়েছে। এই মোতায়েনকে ইরানের ওপর কূটনৈতিক ও সামরিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, ইরান যদি হরমুজ দিয়ে জাহাজ চলাচলে বাধা দেয়, তবে ইরানের নিজেদের জাহাজ ও ট্যাংকারগুলোকেও একইভাবে আটকে দেওয়া হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরতে দুটি নতুন শর্ত দিয়েছে। প্রথমত, হরমুজ প্রণালীকে সম্পূর্ণ ও অবাধভাবে পুনরায় খুলে দিতে হবে। দ্বিতীয়ত, ইরানের প্রতিনিধিদলকে যেকোনো চুক্তি চূড়ান্ত করার পূর্ণ ক্ষমতা নিয়ে আলোচনায় আসতে হবে, বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সম্মতি থাকতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে নতুন দফা আলোচনা আগামী দুই দিনের মধ্যেই শুরু হতে পারে। তার দাবি, উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

আরও পড়ুন

জানা গেছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই সপ্তাহের শেষ দিকে নতুন করে আলোচনা শুরু হতে পারে। যদিও এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। রয়টার্স জানিয়েছে, ইরান ও পাকিস্তানি কর্মকর্তারা আলোচনায় ফেরার পরিকল্পনার কথা নিশ্চিত করলেও মার্কিন পক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, ইরানের লোহিত সাগর অবরোধের হুঁশিয়ারি বাস্তবে রূপ নিলে বৈশ্বিক বাণিজ্য, বিশেষ করে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। কারণ হরমুজ প্রণালীর পাশাপাশি লোহিত সাগর ও বাব আল-মান্দাব রুটও বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান সমুদ্রপথ। সূত্র: টাইমস অব ইসরায়েল

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণীর তৈরি ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা
বিয়ের জন্য পাত্র খুঁজতে এবার অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এক তরুণী। পরিবার, আত্মীয়স্বজন কিংবা ডেটিং অ্যাপের বদলে সম্ভাব্য জীবনসঙ্গীর সন্ধানে তিনি তৈরি করেছেন তিন পাতার একটি গুগল ফর্ম।
তরুণীর তৈরি ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলাম।
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি।
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
নিউইয়র্কে তৈরি হচ্ছে ২৫ হাজার আসনের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক সকার স্টেডিয়াম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্সে তৈরি হতে যাচ্ছে শহরটির প্রথম নিজস্ব পেশাদার সকার স্টেডিয়াম।
নিউইয়র্কে তৈরি হচ্ছে ২৫ হাজার আসনের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক সকার স্টেডিয়াম
রঙিন টিকটিকির নতুন প্রজাতি আবিষ্কার
পেরুর আন্দিজ পর্বতমালার প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় টিকটিকির নতুন একটি প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকা ক্ষুদ্র এই সরীসৃপের বাহারি রং ও শরীরের বিশেষ নকশা গবেষকদের দৃষ্টি কেড়েছে। পেরুর সান মার্কোস বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নতুন এই প্রজাতি আবিষ্কারের তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘লিওলাইমাস আর্কিপেনসিস’। দক্ষিণ পেরুর আরেকিপা অঞ্চলের পাহাড়ি এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার বা ১৫ হাজার ৭৫০ ফুট উচ্চতায় প্রজাতিটির সন্ধান পাওয়া যায়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নতুন এই টিকটিকির দৈর্ঘ্য মাত্র ৬ থেকে ৮ সেন্টিমিটার। খাদ্যাভ্যাসেও রয়েছে বৈচিত্র্য। ছোট উদ্ভিদের পাশাপাশি মাকড়সা, গুবরে পোকা ও অন্যান্য পোকামাকড়ের লার্ভা খেয়ে বেঁচে থাকে এই প্রজাতির টিকটিকি। নতুন প্রজাতিটির পুরুষ ও স্ত্রী সদস্যদের শরীরের রং এবং নকশায় পার্থক্য দেখা যায়। স্ত্রী টিকটিকির পিঠে রয়েছে বর্গাকার দাগ। অন্যদিকে, পুরুষদের পিঠে দেখা যায় তির্যক দাগ ও সাদা আঁশ। গবেষকদের ধারণা, এসব বৈশিষ্ট্য পাথুরে পাহাড়ি পরিবেশের সঙ্গে মিশে শিকারির চোখ এড়িয়ে চলতে সহায়তা করে। গবেষণাটির প্রধান জীববিজ্ঞানী লিং হুয়ামানি-ভালদেররামা জানান, পেরুতে বর্তমানে ২৯৬ প্রজাতির টিকটিকি রয়েছে। নতুন এই প্রজাতির আবিষ্কার দেশটির সমৃদ্ধ জীববৈচিত্র্য সম্পর্কে বিজ্ঞানীদের জ্ঞানের পরিধি আরও বাড়াবে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বৈজ্ঞানিক সাময়িকী ‘ডাইভারসিটি’-তে। উচ্চ পর্বতাঞ্চলের প্রতিকূল পরিবেশেও প্রাণীদের অভিযোজন এবং জীববৈচিত্র্যের অজানা দিক উন্মোচনে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন গবেষকেরা।   আরটিভি/এসকে
রঙিন টিকটিকির নতুন প্রজাতি আবিষ্কার
আরও পড়ুন
ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
সত্য ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়াই স্বাধীন গণমাধ্যমের দায়িত্ব: ইরানের রাষ্ট্রদূত