ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জ্বালানি সংকটে ইউরোপে ফ্লাইট বাতিলের আশঙ্কা, মজুত মাত্র ছয় সপ্তাহের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ঘনীভূত হওয়া জ্বালানি সংকটের প্রভাবে ইউরোপের বিমান চলাচল খাত মারাত্মক হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, ইউরোপে বর্তমানে উড়োজাহাজ চলাচলের জন্য মাত্র ‘ছয় সপ্তাহের মতো’ জেট ফুয়েল মজুত রয়েছে। খবর আল জাজিরা।

বার্তা সংস্থা এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার উত্তেজনার ফলে যদি জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হয়, তবে খুব শীঘ্রই ব্যাপক হারে ফ্লাইট বাতিল শুরু হতে পারে।

আরও পড়ুন

ফাতিহ বিরলের মতে, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় বিশ্ব সম্ভবত ইতিহাসের ভয়াবহতম জ্বালানি সংকটের মুখোমুখি। তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতির প্রভাব কেবল বিমান খাতেই সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্ব অর্থনীতিতে এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও সতর্ক করে বলেন, মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট যত দীর্ঘায়িত হবে, বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি তত কমবে এবং মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে পৌঁছাবে। এই সংকটের প্রত্যক্ষ ফলে পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুতের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

সব মিলিয়ে আইইএ প্রধান মনে করেন, বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা বিশ্বকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, শত শত ফ্লাইট বাতিল
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
এবার হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা