দেশ রক্ষায় প্রেসিডেন্টসহ ২৬ মিলিয়ন ইরানির স্বেচ্ছাসেবী হওয়ার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক,  আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৪:২৯ পিএম


দেশ রক্ষায় প্রেসিডেন্টসহ ২৬ মিলিয়ন ইরানির স্বেচ্ছাসেবী হওয়ার আবেদন
ছবি: সংগৃহীত

দেশ রক্ষায় ২৬ মিলিয়নের বেশি ইরানি নাগরিক সামরিক সেবায় স্বেচ্ছাসেবী হিসেবে নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি।

আইআরআইবি জানিয়েছে, 'স্যাক্রিফাইস ইয়োর লাইফ' (তোমার জীবন উৎসর্গ করো) শীর্ষক একটি প্রচারণার অংশ হিসেবে দেশটির জনগনের কাছ থেকে এই ব্যাপক সাড়া পাওয়া গেছে।

এই স্বেচ্ছাসেবীদের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো রক্ষার জন্য 'হিউম্যান চেইন' তৈরির পরিকল্পনাও রয়েছে।

আইআরআইবি-এর তথ্যমতে, স্বেচ্ছাসেবীদের তালিকায় রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য, বিপুলসংখ্যক সরকারি কর্মকর্তা, ক্রীড়াবিদ এবং শিল্পীরা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফও স্বেচ্ছাসেবক হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission