ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালিতে দুই ভারতীয় জাহাজে হামলা, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৯ এএম
ছবি: সংগৃহীত

বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ভারতের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ভারত সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল হরমুজ প্রণালিতে ইরানের গানবোট দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালিয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো নাবিক আহত হননি এবং জাহাজ দুটির কাঠামোগত কোনো বড় ক্ষতি হয়নি। তবে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে জাহাজ দুটি তাদের গন্তব্যে না গিয়ে পুনরায় ফিরে আসতে বাধ্য হয়েছে।

হামলার শিকার জাহাজ দুটির নাম জগ অর্ণব এবং সানমার হেরাল্ড। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ভারত সরকার দ্রুত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারতের পক্ষ থেকে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী শনিবার দুপুর নাগাদ গুরুত্বপূর্ণ এই নৌপথটি ফের বন্ধ ঘোষণা করেছে। তাদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়, ইরান থেকে আসা বা ইরানে যাওয়ার জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে ততদিন হরমুজ প্রণালির অবস্থা আগের মতোই কঠোর নিয়ন্ত্রণে থাকবে। ইরানের বিপ্লবী গার্ডের যৌথ সামরিক কমান্ড একটি বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে। যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা এবং সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে।

বিশ্বব্যাপী নৌপরিবহণের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের মোট চাহিদার এক পঞ্চমাংশ তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবহন করা হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান পারস্য উপসাগরের এই জলপথটি বন্ধ করে দিয়েছিল। যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছিল এবং তেলের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছিল।

এদিকে, লেবানন এবং ইসরায়েলের মধ্যে দশ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষিতে দীর্ঘ প্রায় ছয় সপ্তাহ পর শুক্রবার বিকেলে ইরান হরমুজ প্রণালি খুলে দিয়েছিল। সেদিন বিকেলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক ঘোষণায় জানিয়েছিলেন, যুদ্ধবিরতি চলাকালে এই জলপথ সব দেশের বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। শনিবার ইরান আবারও এই পথ বন্ধ করে দিয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন সিজেপির তিন নেতা, ‘ককরোচরা কখনও মরে না’ 
বিরোধী মত দমনে মরিয়া মোদী সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা