ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

গাজা পুনর্গঠনে আরব আমিরাতের সঙ্গে ট্রাম্পের গোপন বৈঠক ফাঁস! 

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

গাজা পুনর্গঠনকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। তার সঙ্গে সংশ্লিষ্ট একটি উদ্যোগকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে গোপন আলোচনা হয়েছে বলে জানিয়েছে ফাইনেন্সিয়াল টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, গাজায় মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য প্রবেশের সরবরাহ ব্যবস্থাপনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিসের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে গুদাম তৈরি, পণ্য নজরদারি ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ও উঠে আসে।

আলোচনায় আরও একটি বড় পরিকল্পনার কথা বলা হয়েছে, গাজায় নতুন সমুদ্রবন্দর নির্মাণ অথবা মিসরের ভূমধ্যসাগর উপকূলে বন্দর তৈরি করা। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজার ভেতরে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ার প্রস্তাবও আলোচনায় আসে।

আরও পড়ুন

সমালোচকদের মতে, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিদের মতামত উপেক্ষিত হতে পারে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা কমে যেতে পারে। এতে ফিলিস্তিনিদের নিজভূমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে।

এদিকে গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির ঘোষণা হলেও গাজায় সহিংসতা পুরোপুরি থামেনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে ইসরায়েলের হামলায় সাত শতাধিক মানুষ নিহত এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, গাজা পুনর্গঠনে আগামী দশ বছরে প্রায় ৭১ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। এর মধ্যে আগামী দেড় বছরের মধ্যেই প্রায় ২৩ বিলিয়ন ডলার দরকার বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের যৌথ মূল্যায়ন।


সূত্র: ফাইনেন্সিয়াল টাইমস, আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ভারতের রণথম্বোর জাতীয় উদ্যানের একটি কাদাময় সড়কে হঠাৎ তৈরি হলো যানজট। অন্য কোনো যানবাহন বা দুর্ঘটনা নয়, বরং বনের রাজা বাঘ নিশ্চিন্তে দুপুরের ঘুম দেওয়ায় যানজট সৃষ্টি হয়। রাজস্থানের বিখ্যাত এ অভয়ারণ্যে সাফারিতে বেরিয়ে পর্যটকরা এমনই এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন। যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এলেনা নামে এক বিদেশি পর্যটক তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়।  ভিডিওটিতে দেখা যায়, ধুলোবালি ঘেরা সাফারির আঁকাবাঁকা রাস্তার ঠিক মাঝখানে আয়েশ করে ঘুমাচ্ছে একটি বিশালদেহী বাঘ। আর তাকে না জাগিয়ে বা বিরক্ত না করে পথের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ। বাঘটিকে একটু কাছ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে ফিসফিসানি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে এক নীরব ব্যস্ততা তৈরি হয়। বেশ কিছু সময় ঘুমিয়ে নেওয়ার পর বাঘটি ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, সাধারণ গৃহপালিত বিড়ালের মতো শরীর দোলা দিয়ে একটু আলসেমি ভাঙে, এবং উপস্থিত জিপের মানুষগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত পায়ে বনের গহীনে মিলিয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে এলেনা রসিকতা করে লিখেছেন, ভারতের চিরচেনা যানজটের অভিজ্ঞতা যদি রাজকীয় হতে হয়, তবে তা এমনই হয়। তার এ পোস্টটিতে প্রায় ছয় লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পড়েছে।  নেটিজেনরাও মন্তব্য বাক্সে মজার সব মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, বনের রাজা যে নিজের ইচ্ছামতোই চলবেন; তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। কেউ বা কমেন্ট করেছেন, বাঘটি হয়তো পর্যটকদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে জঙ্গলটি আসলে কার শাসনে চলে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মুখে ইরান কখনোই মাথা নত করবে না এবং দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক সামরিক জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। 
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
আরও পড়ুন
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
কংগ্রেসকে না জানিয়েই ট্রাম্পের নতুন ‘এআই ফোর্স’ গঠনের উদ্যোগ 
নিউইয়র্কের মেয়র মামদানির বাড়িতে হঠাৎ ট্রাম্পের বৈঠক, এরপর যা হলো