ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কমনওয়েলথ ১০০ তরুণ নেতার তালিকায় ৪ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

রানি দ্বিতীয় এলিজোবেথ কমনওয়েলথ ট্রাস্টের (কিউইসিটি) ১০০ তরুণ নেতার এ বছরের তালিকায় জায়গা করে নিয়েছেন ৪ বাংলা‌দে‌শি তরুণ। যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকীতে ‘কিউইসিটি ১০০ ইয়াং লিডারস অ্যাওয়ার্ড ২০২৬’ ঘোষণা করেছে কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট।

ঢাকার ব্রিটিশ হাইক‌মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছেন— ‘ফুটস্টেপস বাংলাদেশ’র শাহ রাফায়াত চৌধুরী, ‘টিচ ফর বাংলাদেশ’র মুনিয়া ইসলাম মজুমদার, ‘ফার্ম সলিউশন বিডি’র ইমরান হামিন এবং ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’র মো. রেজওয়ানুল ইসলাম শুভ।

হাজারও আবেদনকারীর মধ্য থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় তাদের নির্বাচন করা হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ, খাদ্য ও কৃষি এবং স্বাস্থ্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা এই সম্মাননা লাভ করেছেন।

এই পুরস্কারের অংশ হিসেবে আগামী কয়েক মাস বিজয়ীরা বিশেষ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন, যা তাদের সামাজিক কর্মকাণ্ডকে আরও সুদূরপ্রসারী করতে সহায়তা করবে।

বিজয়ী চার তরুণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তি‌নি বলেছেন, তাদের কাজ কমনওয়েলথের অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধ ও উদ্ভাবনেরই প্রতিফলন।

তথ্যসূত্র: বিএসএস

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাইরাল ভিডিও ঘিরে স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
সান ফ্রান্সিসকো জায়ান্টসের একটি খেলায় শিশুকে কোলে নিয়ে খাবারের প্যাকেট হাতে আসনে ফিরছিলেন এক নারী।
ভাইরাল ভিডিও ঘিরে স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
মিসিসিপিতে নারীর ঝুলন্ত মরদেহ, গ্রেপ্তার তৃতীয় সন্দেহভাজন
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ২৯ বছর বয়সী তাসিয়া ফরচুনের মৃত্যুর ঘটনায় তৃতীয় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিসিসিপিতে নারীর ঝুলন্ত মরদেহ, গ্রেপ্তার তৃতীয় সন্দেহভাজন
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড়ের তাণ্ডবে একজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
হাওয়াইয়ে ঘূর্ণিঝড় নোলো, ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দিকে এগিয়ে আসা ঘূর্ণিঝড় নোলোকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
হাওয়াইয়ে ঘূর্ণিঝড় নোলো, ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা
শেয়ার বিক্রি করে খরচ চালাচ্ছেন ধনী আমেরিকানরা 
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ধনী মানুষদের ভোগব্যয় কমছে না। বরং দৈনন্দিন খরচ চালাতে অনেকে বিনিয়োগের অর্থ তুলে ব্যবহার করছেন।
শেয়ার বিক্রি করে খরচ চালাচ্ছেন ধনী আমেরিকানরা 
আরও পড়ুন
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
রংপুর মেডিকেল থেকে ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক