ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব জন ফেলানকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

বুধবার (২২ এপ্রিল) পেন্টাগন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়ছেন। তবে এর পেছনের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

রয়টার্সের খবরে বলা হয়, প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেকজন ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের দাবি, জাহাজ নির্মাণ দ্রুততর করার সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ধীরগতির পাশাপাশি শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণেই ফেলানকে অপসারণ করা হয়েছে।

সূত্রগুলো জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, তার ডেপুটি স্টিভ ফেইনবার্গ এবং নৌবাহিনীর দ্বিতীয় শীর্ষ বেসামরিক কর্মকর্তা হাং কাওয়ের সঙ্গে ফেলানের সম্পর্ক ভালো ছিল না। ফলে নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্ব ক্রমেই তীব্র হয়। বর্তমানে হাং কাও ভারপ্রাপ্ত নৌসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে পেন্টাগন।
ফেলানের বিরুদ্ধে একটি নৈতিকতা সংক্রান্ত তদন্তও চলছিল বলে জানা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর প্রশাসননিযুক্ত কোনো সার্ভিস সেক্রেটারিকে এটাই প্রথম বরখাস্তের ঘটনা।

বিশ্লেষকদের মতে, পেন্টাগনে সাম্প্রতিক সময়ে নেতৃত্ব পর্যায়ে অস্থিরতা বেড়েছে। এর আগে যৌথ বাহিনীর চেয়ারম্যানসহ শীর্ষ পর্যায়ের একাধিক সামরিক কর্মকর্তাকেও সরানো হয়। চলতি মাসের শুরুতে সেনাবাহিনীর চিফ অব স্টাফ র‍্যান্ডি জর্জকেও কোনো কারণ না জানিয়ে অপসারণ করা হয়।

আরও পড়ুন

সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড এই সিদ্ধান্তকে 'উদ্বেগজনক' বলে মন্তব্য করেছেন। তার মতে, এটি প্রতিরক্ষা দপ্তরে অস্থিরতা ও বিশৃঙ্খলার আরেকটি উদাহরণ।

এদিকে ইরানকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই পরিবর্তন এলো। যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে এবং ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করছে। ট্রাম্প প্রশাসন আশা করছে, এই চাপের মাধ্যমে তেহরানকে আলোচনায় বাধ্য করা যাবে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বহর সম্প্রসারণের বড় চাপের মুখে রয়েছে। চীনের জাহাজ নির্মাণ শিল্প বর্তমানে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে বলে মনে করা হয়। ২০২৭ অর্থবছরের জন্য ট্রাম্প প্রশাসনের ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাবে ১৮টি যুদ্ধজাহাজ ও ১৬টি সহায়ক জাহাজ নির্মাণের জন্য ৬৫ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ রাখা হয়েছে, যা 'গোল্ডেন ফ্লিট' উদ্যোগের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
আরও পড়ুন
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’