ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জার্মানিতে তেল সরবরাহের প্রধান পাইপলাইন বন্ধের পরিকল্পনা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম
বড় তেল পাইপলাইন বন্ধের পরিকল্পনা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউরোপের জ্বালানি সরবরাহে নতুন করে চাপ সৃষ্টি করতে জার্মানিমুখী একটি বড় তেল পাইপলাইন বন্ধের পরিকল্পনা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কো জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই দ্রুজবা পাইপলাইন বন্ধ করে দেওয়া হতে পারে।

এই পাইপলাইন দিয়ে কাজাখস্তানের তেল ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে জার্মানিতে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালিসংক্রান্ত অস্থিরতার কারণে যখন বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, তখন এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে জার্মানির জন্য এটি বড় ধাক্কা হতে পারে। দেশটির বার্লিনের জ্বালানির প্রায় ৯০ শতাংশ সরবরাহ করে এমন পিসিকে রিফাইনারির মোট অপরিশোধিত তেলের প্রায় ১৭ শতাংশ আসে এই পাইপলাইন দিয়ে।

জার্মান সরকার ইতোমধ্যে চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। আগে যেখানে ১ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হয়েছিল, সেখানে এখন তা কমে দাঁড়িয়েছে ০ দশমিক ৫ শতাংশে। জ্বালানি ও কাঁচামালের বাড়তি দামের চাপেই এই পূর্বাভাস কমানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববাজারেও এর প্রভাব পড়েছে। তেলের দাম বেড়ে প্রায় ১০০ ডলার প্রতি ব্যারেলে পৌঁছেছে, যা মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি। জ্বালানির এই মূল্যবৃদ্ধি ইউরোপে মূল্যস্ফীতিও বাড়িয়ে দিচ্ছে।

জার্মানির অর্থমন্ত্রী ক্যাথেরিনা রাইখে বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাত জ্বালানি ও কাঁচামালের দাম বাড়িয়ে দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপের ওপর চাপ সৃষ্টি করতে জ্বালানিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। এর আগেও ২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বন্ধ করে একই ধরনের চাপ তৈরি করেছিল মস্কো।

আরও পড়ুন

এদিকে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কমিশনার ড্যান জোরগেনসেন সতর্ক করে বলেছেন, সামনে ইউরোপের জন্য 'কঠিন সময়' অপেক্ষা করছে। তিনি দরিদ্র জনগোষ্ঠীর জন্য জ্বালানি সহায়তা এবং দীর্ঘমেয়াদে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে ঝোঁকার পরামর্শ দেন।
বিশ্ব জ্বালানি সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান ফাতিহ বিরোল সতর্ক করে জানিয়েছেন, ইউরোপে জেট ফুয়েলের মজুত দুই মাসেরও কম সময়ের জন্য রয়েছে।

সব মিলিয়ে, পাইপলাইন বন্ধের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউরোপের জ্বালানি সংকট আরও তীব্র আকার নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: দ্য টেলিগ্রাফ

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
আরও পড়ুন
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
‘পুতিন কখনোই জিতবেন না’, রাশিয়ার কড়া বার্তা পেয়ে ন্যাটোর জবাব