ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পশ্চিমবঙ্গ-তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গণতন্ত্রের এই উৎসবে শামিল হয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাজ্যের আগামী পাঁচ বছরের ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছেন। পশ্চিমবঙ্গে দুই দফার নির্বাচনের প্রথম পর্যায়ে ব্যাপক ভোট পড়েছে এবং তামিলনাড়ুতে এক দফাতেই সম্পন্ন হয়েছে সবকটি আসনের ভোট।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত।

পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটারদের উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৯ শতাংশ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সবখানেই ছিল দীর্ঘ লাইনের দৃশ্য। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও মুর্শিদাবাদের পাশাপাশি নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল নজরকাড়া। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটদান চলেছে।

পশ্চিমবঙ্গের নির্বাচনি প্রচারণায় আজ বড় ভূমিকা রেখেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণনগরের জনসভায় তিনি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। তিনি দাবি করেন, গত ৫০ বছরের মধ্যে এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ। মোদি নির্বাচনি প্রচারণায় ‘পরিবর্তনের পরিবর্তন’ স্লোগান তুলেছেন এবং বিজেপি সরকার গড়ার ডাক দিয়েছেন। রাজ্যটিতে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল।

আরও পড়ুন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালের নির্বাচনে ১৫২টি আসনের লড়াইয়ে তৃণমূল ৯৩টি এবং বিজেপি ৫৯টি আসন পেয়েছিল। সেই পরিসংখ্যান মাথায় রেখেই এবার উত্তরবঙ্গ দখলে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। অন্যদিকে চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের বার্তা নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গেছেন। দুই দফার ভোট শেষে আগামী ৪ মে ফলাফল ঘোষণার পরেই চূড়ান্ত বিজয়ীর নাম জানা যাবে।

এদিকে, দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর চিত্রটি ছিল ভিন্ন। সেখানে ২৩৪টি আসনের বিধানসভায় রেকর্ড ৮২ দশমিক ২ শতাংশ ভোট পড়েছে। বিশাল এই কর্মযজ্ঞে ভোটার সংখ্যা ছিল পাঁচ কোটি ৭০ লাখের বেশি। এআইডিএমকে ও বিজেপির জোট এবার ডিএমকে ও কংগ্রেস জোটের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়ের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের উপস্থিতিও এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। প্রায় চার হাজার প্রার্থীর ভাগ্য এখন ব্যালট বাক্সে বন্দি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক সিঙ্গেল দিবস আজ
আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও একা থাকা মানুষেরা দিনটি উদ্যাপন করেন। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং নিজের মতো করে জীবন উপভোগ, স্বাধীনতা ও আত্মনির্ভরতার আনন্দ উদযাপনই দিবসটির মূল বার্তা।
আন্তর্জাতিক সিঙ্গেল দিবস আজ
ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী
ইসরায়েলের কারাগারে বন্দি থাকা অবস্থায় পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজা হয়েছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। গ্রেপ্তারের আগে কোরআনের ২০ পারা মুখস্থ থাকলেও কারাগারের প্রতিকূল পরিবেশে বাকি অংশ মুখস্থ করে হেফজ সম্পন্ন করেন তিনি। সম্প্রতি আদালতের শুনানির সময় এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করে উপস্থিত ব্যক্তিদের বিস্মিত করেন এই তরুণী।
ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি প্রসঙ্গে যা বলছে ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন আইনি ও বিচার বিভাগীয় বিষয়, সে অনুযায়ীই এগিয়ে নেওয়া হবে জানিয়েছে ভারত।
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি প্রসঙ্গে যা বলছে ভারত
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে যে ই-মেইল পাঠানো হয়েছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশের আগে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি দাম বাড়লেও মঙ্গলবার (১০ নভেম্বর) বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এই পতন দেখা যায়।
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
আরও পড়ুন
ভোটের পর ১৬ লাখ ভোটারকে যোগ্য বলল ভারতের নির্বাচন কমিশন 
নির্বাচনের পর থালাপাতির নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার
বড় ব্যবধানে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নায়ক-নায়িকাদের কে জিতলেন, কে হারলেন?