ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার বাড়াতে চান কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও মোতায়েন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আধুনিক যুদ্ধের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ক্ষেত্রে ও ভিন্ন ভিন্ন কাজে এসব অস্ত্র ব্যবহারের সক্ষমতা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন কিম। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

কিম বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। দেশটির পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ হিসেবে দেখা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই কিমের এ বক্তব্য এল। দক্ষিণ কোরিয়ার দাবি, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন সেনা আহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়া দায়ী। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ কোরিয়ার ধারণা, উত্তর কোরিয়ার কাছে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
অস্ট্রেলিয়ায় হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি, দুই বছরের রেকর্ড
অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি বেড়ে ৪.৯ শতাংশে পৌঁছেছে, যা দেশটির মাসভিত্তিক হিসাব শুরুর পর সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ায় হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি, দুই বছরের রেকর্ড
সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ
সুইজারল্যান্ডের কূটনৈতিক দপ্তরের প্রধান সিলভাঁ আস্তিয়েকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া।
সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
তুরস্কের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন।
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছেন কোনো বিদেশি নভোচারী।
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
আরও পড়ুন
সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ
ট্রাম্পের বারবার বৈঠকের ডাকে সাড়া না দিয়ে পাহাড়ে ঘুরে বেড়ালেন কিম জং উন!
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া