ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের অর্থ গোপন মামলায় ট্রাম্পের সাজা বাতিলের নতুন সুযোগ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের অর্থ গোপন ও ব্যবসায়িক নথি জালিয়াতির মামলায় দেওয়া দণ্ড বাতিলের নতুন সুযোগ তৈরি হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দেশটির একটি ফেডারেল আপিল আদালত মামলাটি অঙ্গরাজ্যের আদালত থেকে কেন্দ্রীয় আদালতে স্থানান্তরের আবেদন পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, তিন বিচারকের বেঞ্চ মামলাটি নিম্ন আদালতে ফেরত পাঠিয়ে ট্রাম্পের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। নিম্ন আদালত তার পক্ষে রায় দিলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়কার কর্মকাণ্ডের জন্য দায়মুক্তির যুক্তিতে দণ্ড বাতিলের আবেদন করতে পারবেন তিনি।

২০২৪ সালের মে মাসে পর্নোচিত্রের অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়ে বিষয়টি গোপন এবং ব্যবসায়িক নথি জালিয়াতির ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত প্রথম প্রেসিডেন্ট হন। তবে তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি।

ট্রাম্প বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আইনজীবীরা আদালতের সর্বশেষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, মামলাটি অঙ্গরাজ্যের আদালতেই রাখার পক্ষে অবস্থান নিয়েছেন আইনজীবীরা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৩ ওষুধের দাম কমছে, সাশ্রয় হবে ৯২০ কোটি ডলার
যুক্তরাষ্ট্রে বয়স্ক নাগরিকদের চিকিৎসা ব্যয় কমাতে আরও ১৩টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেয়ার।
১৩ ওষুধের দাম কমছে, সাশ্রয় হবে ৯২০ কোটি ডলার
ভেনেজুয়েলার তেল চুক্তি নিয়ে তদন্তের মুখে জেডি ভ্যান্স
ভেনেজুয়েলার লাভজনক তেল বিক্রির চুক্তি পেতে প্রভাব খাটিয়েছিলেন কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির সিনেটের একটি কমিটি।
ভেনেজুয়েলার তেল চুক্তি নিয়ে তদন্তের মুখে জেডি ভ্যান্স
বাফেলোতে ১০ কৃষ্ণাঙ্গ হত্যায় দায়ী নয় সামাজিক যোগাযোগমাধ্যম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০২২ সালে বাফেলোর একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় ১০ কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা যাবে না বলে রায় দিয়েছেন অঙ্গরাজ্যটির সর্বোচ্চ আদালত।
বাফেলোতে ১০ কৃষ্ণাঙ্গ হত্যায় দায়ী নয় সামাজিক যোগাযোগমাধ্যম
ট্রাম্প ও ইলন মাস্কের সমর্থনে এনভিডিয়ার সিইও পদে বহাল জেনসেন হুয়াং
ব্যক্তিগত কেলেঙ্কারি ও এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে পদত্যাগ করার মাত্র এক সপ্তাহ পরই জেনসেন হুয়াংকে ফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরিয়ে এনেছে এনভিডিয়া।
ট্রাম্প ও ইলন মাস্কের সমর্থনে এনভিডিয়ার সিইও পদে বহাল জেনসেন হুয়াং
আসছে ব্ল্যাক ফ্রাইডে, কত কোটি ক্রেতার অপেক্ষায় মার্কিন বিক্রেতারা!
যুক্তরাষ্ট্রে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে প্রায় ১২ কোটি ৬০ লাখ মানুষ কেনাকাটার পরিকল্পনা করছেন। থ্যাংকসগিভিং থেকে সাইবার মানডে পর্যন্ত পাঁচ দিনে কেনাকাটায় অংশ নিতে পারেন প্রায় ১৮ কোটি ২৭ লাখ মানুষ। দেশটির খুচরা বিক্রেতাদের সংগঠন ন্যাশনাল রিটেইল ফেডারেশনের (এনআরএফ) নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে।
আসছে ব্ল্যাক ফ্রাইডে, কত কোটি ক্রেতার অপেক্ষায় মার্কিন বিক্রেতারা!
আরও পড়ুন
১৩ ওষুধের দাম কমছে, সাশ্রয় হবে ৯২০ কোটি ডলার
বাফেলোতে ১০ কৃষ্ণাঙ্গ হত্যায় দায়ী নয় সামাজিক যোগাযোগমাধ্যম
যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি তেহরানের 
আসছে ব্ল্যাক ফ্রাইডে, কত কোটি ক্রেতার অপেক্ষায় মার্কিন বিক্রেতারা!