ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজের মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফের ঘোষণা দিয়েছে ইরান।

শুক্রবার (২৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে জানিয়েছেন, ইরান কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড় বা টোল মওকুফের ব্যবস্থা করেছে। তবে ভবিষ্যতে এই নীতি অপরিবর্তিত থাকবে কি না, তা নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না।

রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই বিশেষ সুবিধাগুলো নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধুদেশগুলোর তালিকা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

কিছুদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অনেক জাহাজ মালিক ও বিভিন্ন দেশ তাদের সাথে যোগাযোগ করছে যাতে তারা নিরাপদে এই প্রণালি অতিক্রম করতে পারে। সেই সময় তিনি জানিয়েছিলেন, ইরান যাদের বন্ধু মনে করে অথবা বিশেষ অনুমতি দেয়, তাদের সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে। সেই তালিকায় বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উল্লেখ ছিল। তবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির বিচারে এই দেশগুলো আগের অবস্থানে আছে কি না বা সব দেশ এই সুবিধা পাচ্ছে কি না, তা নিয়ে পরিষ্কার কোনো তথ্য নেই।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত এবং সংবেদনশীল নৌপথ। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ পথটি উন্মুক্ত মহাসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক পথ। যুদ্ধের আগে এই পথ দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল প্রবাহিত হতো, যা বৈশ্বিক চাহিদার প্রায় এক পঞ্চমাংশ। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ ও চলাচল ব্যবস্থা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

ইতিমধ্যে ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জানিয়েছেন, ইরান প্রথমবারের মতো প্রণালিটি দিয়ে ট্রানজিটের জন্য ফি আদায় শুরু করেছে এবং সেই অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। অর্থাৎ ইরান একই সঙ্গে দুটি কৌশল অবলম্বন করছে। একদিকে তারা কিছু দেশের কাছ থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় করছে, অন্যদিকে তাদের ঘনিষ্ঠ মিত্রদের জন্য মাশুল মওকুফ করে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা করছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র