ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নতুন হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা এবং দেশটির শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্য করে নতুন হামলার ছক কষছে মার্কিন সামরিক বাহিনী। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

কয়েক দিন আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নেন। মধ্যস্থতাকারীরা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের প্রস্তাব তৈরি করতে তেহরানের আরও কিছু সময় প্রয়োজন। এর মধ্যেই নতুন এই হামলার পরিকল্পনার কথা সামনে এসেছে।

সিএনএনের খবর অনুযায়ী, পেন্টাগন বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করছে। এর মধ্যে হরমুজ প্রণালি, দক্ষিণ আরব উপসাগর এবং ওমান উপসাগরে থাকা ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টি অন্তর্ভুক্ত।

সূত্ররা জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে যেসব নৌযান ইরানকে সাহায্য করছে, মূলত সেগুলোতেই এই হামলা চালানো হবে। এর মধ্যে রয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) দ্রুতগামী নৌকা (ফাস্ট অ্যাটাক বোট) এবং মাইন বসানোর কাজে ব্যবহৃত নৌযানগুলো।

গত বৃহস্পতিবার ট্রাম্পের কথায় এমন পরিকল্পনারই ইঙ্গিত পাওয়া গেছে। তিনি ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালিতে মাইন বসানোর চেষ্টাকারী যেকোনো নৌযানকে মার্কিন নৌবাহিনী গুলি করে ধ্বংস করবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণে ইরানের নৌবাহিনীর ব্যাপক ক্ষতি হলেও, আইআরজিসির দ্রুতগামী নৌকাগুলো ওই হামলা থেকে টিকে গেছে বলে জানা গেছে। এসব নৌকায় সাধারণত মেশিনগান বসানো থাকে এবং এগুলো মাইন স্থাপনের কাজেও ব্যবহার করা যায়। তবে ইরানি নৌযানগুলো এখন হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে কিনা, তা যুক্তরাষ্ট্র এখনো নিশ্চিত করেনি।

মার্কিন সামরিক কর্মকর্তাদের প্রস্তাবিত আরেকটি পরিকল্পনা হলো, ইরানের যেসব সামরিক নেতা আলোচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, তাদের লক্ষ্য করে হামলা চালানো।

একই সঙ্গে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতার ওপরও পুনরায় হামলা শুরু করতে পারে। এর মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের মজুত ও লঞ্চারগুলোও রয়েছে।

গতকাল ট্রাম্প দাবি করেন, ইরানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় কোনো চূড়ান্ত জবাব দিতে পারছে না। তিনি লেখেন, ইরান বুঝতেই পারছে না তাদের নেতা কে! তারা সত্যিই জানে না।

আরও পড়ুন

এই পরিস্থিতিকে 'পাগলাটে' আখ্যা দিয়ে ট্রাম্প আরও লেখেন, যুদ্ধক্ষেত্রে চরমভাবে হেরে যাওয়া "কট্টরপন্থী" এবং "মডারেটদের" (যারা মোটেও মডারেট নন, তবে সম্মান কুড়াচ্ছেন) মধ্যেই মূলত এই কোন্দল চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত