ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এখনই সময় নয়: ইইউ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এখনই সময় নয়।

সোমবার (২৭ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্লিনে জার্মানির রক্ষণশীল দল সিডিইউ এবং এর বাভারিয়ান সহযোগী সিএসইউর বৈঠকে তিনি এ কথা বলেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ‘খুবই আগেভাগে’ হয়ে যাবে। ইরান নিজের জনগণের ওপর দমন-পীড়ন চালানোর কারণেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ভন ডার লিয়েন বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে ইরানে পরিবর্তন দরকার। দেশটিতে আগে একটি মৌলিক পরিবর্তন দৃশ্যমান হতে হবে।

এদিকে, ইরান যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী এ বৈঠকে সভাপতিত্ব করবেন। আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার একটি জরুরি প্রতিক্রিয়া কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন।

তিনি ট্রেড ইউনিয়নের সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় বলেন, আগামীকাল আমি কোবরা বৈঠকে সভাপতিত্ব করব।

আরও পড়ুন

বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিরাও থাকবেন। সংকটে কর্মজীবী মানুষের পাশে থাকতে করণীয় নির্ধারণ করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান