সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৯:০৭ এএম


সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে নিজের ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাকে ‘ঠান্ডা মাথার খুন’ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী চন্দ্রনাথ রথের ওপর হামলা চালিয়েছে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যমগ্রামের ডোলতলা এলাকায় বুধবার (৬মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাত হামলাকারী রথের গাড়ি আটকায়। এরপর তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে তিনি পুলিশের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।

তিনি আরও জানান, হামলাকারীরা হামলার আগে এলাকায় নজরদারি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার জন্য তিনি সরাসরি কোনো সংগঠনকে দায়ী করেননি। পাশাপাশি বিজেপি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

আরও পড়ুন

শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী সময় থেকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission