ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে ৭০ ব্রিটিশ কিশোরীকে ‘ফাঁদে’ ফেলেন এই ভারতীয় যুবক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
বিলাল কাজি। ছবি: সংগৃহীত

অনলাইনে কিশোর পরিচয়ে অন্তত ৭০ কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে যৌন ছবি ও ভিডিও সংগ্রহ এবং ব্ল্যাকমেইলের দায়ে ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজিকে (২৭) ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। এ ঘটনায় আরও শতাধিক ভুক্তভোগী থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।

চেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজি চার বছর ধরে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার কিশোরীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে প্রতারণা ও যৌন হয়রানি চালান। ৩৭টি অভিযোগে দোষ স্বীকারের পর গত সপ্তাহে তাকে এ সাজা দেওয়া হয়।

পুলিশ জানায়, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত রিস নামে ১৪ বছর বয়সী এক কিশোরের পরিচয় ব্যবহার করে স্ন্যাপচ্যাট, উইঙ্ক ও রোবলক্সের মতো প্ল্যাটফর্মে কিশোরীদের সঙ্গে যোগাযোগ করতেন কাজি। দ্রুত প্রেমের সম্পর্কের বিশ্বাস তৈরি করে তাদের অতিরিক্ত ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততার শর্তে আবদ্ধ করতেন তিনি।

একপর্যায়ে ভালোবাসার প্রমাণ হিসেবে কিশোরীদের নগ্ন ছবি ও ভিডিও পাঠাতে বলতেন। কেউ রাজি না হলে আগে পাঠানো ছবি বন্ধু ও পরিবারের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে ছবি পরিচিতদের কাছে পাঠানো ও অনলাইনে প্রকাশও করেন তিনি। স্ন্যাপচ্যাট ব্যবহারের সময় গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

চেশায়ার পুলিশের তদন্ত কর্মকর্তা জর্জিয়া হিউজ বলেন, একজন ভুক্তভোগী সাহস করে পুলিশের কাছে অভিযোগ করার পর ঘটনাটি সামনে আসে। অনেক কিশোরীই বিশ্বাস করেছিল, তারা রিস নামের ছেলেটির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে। প্রতারণার বিষয়টি জানার পর তারা মানসিকভাবে ভেঙে পড়ে।

প্রথম অভিযোগ পাওয়ার পর কাজিকে খুঁজতে শুরু করে পুলিশ। ২০২৩ সালের ২১ জুলাই হিথ্রো বিমানবন্দরে দেশে ফেরার সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার মোবাইল ফোন জব্দ করে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীর তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৭০ জনকে ফোনে সংরক্ষিত ইউজারনেমের সূত্র ধরে শনাক্ত করা হয়েছে।

গ্রেপ্তারের পর জামিনে থাকা অবস্থায়ও অনলাইনে কিশোরীদের সঙ্গে যোগাযোগ ও অপরাধ চালিয়ে যাওয়ায় পরে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রসিকিউশন বিভাগের বিশেষজ্ঞ আইনজীবী মার্টিন ম্যাকরব বলেন, বিপুলসংখ্যক ঝুঁকিপূর্ণ কিশোরীকে প্রতারণা, প্রভাবিত ও শোষণের ক্ষেত্রে কাজি চরম নির্মমতার পরিচয় দিয়েছেন।

কাজিকে অন্তত ২০ বছর কারাগারে থাকতে হবে। এরপর প্যারোলের আবেদন করার সুযোগ পাবেন তিনি। মুক্তি পেলে আট বছর নজরদারির অধীনে থাকতে হবে তাকে। পাশাপাশি আজীবন যৌন অপরাধীর তালিকায় থাকবেন তিনি। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই এই পুলিশের নেশা
যুক্তরাজ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর দায়ে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ম্যাথিউ হান্টের (২৭) বিরুদ্ধে যৌন যোগাযোগ ও সরকারি দায়িত্বের অপব্যবহারের অভিযোগ ছিল।
কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই এই পুলিশের নেশা
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আসছে নতুন আইন!
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বর্তমানে পার্লামেন্টে আলোচনাধীন অভিবাসন ও আশ্রয় বিল সংশোধনের মাধ্যমে এই ব্যবস্থায় পরিবর্তন আনবেন।
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আসছে নতুন আইন!
যুক্তরাজ্য / যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন এই বাসচালক
যাত্রী পরিবহনের সুযোগে কিশোরীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যের গার্নসিতে এক সাবেক বাসচালককে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন এই বাসচালক
কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে ব্রিটিশ লেখক ডেভিড ওয়ালিয়ামস
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও শিশুতোষ বইয়ের লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন নির্যাতন ও কিশোরীদের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরির অভিযোগে তদন্ত শুরু করেছে লন্ডনের পুলিশ।
কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে ব্রিটিশ লেখক ডেভিড ওয়ালিয়ামস
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
যুক্তরাষ্ট্রে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগে গ্রেপ্তার ব্রিটিশ রাজবধূ মেগান মার্কলের বাবা থমাস মার্কেলকে আবার কারাগারে পাঠানো হয়েছে। 
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
আরও পড়ুন
কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই এই পুলিশের নেশা
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকরা
যুক্তরাজ্যে বাংলাদেশি দুই অধ্যাপকের গবেষণাভিত্তিক ডিজাইন নিবন্ধন
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আসছে নতুন আইন!