ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাইক চালাতে চালাতে প্রেমিকার চুলের মুঠি ধরে মার তরুণের,ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: সংগৃহীত

একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে একটি মোটরসাইকেল চালাচ্ছেন এক তরুণ। তার পেছনে বসে থাকা এক তরুণীর সঙ্গে তিনি চলন্ত অবস্থাতেই অশোভন ও সহিংস আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে।

ভিডিওতে দাবি করা হয়েছে, ওই তরুণ এক হাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ ধরে রেখে অন্য হাতে পিছনে বসা তরুণীর ওপর চড়-থাপ্পড় ও শারীরিক আক্রমণ করছেন। এমনকি চুল ধরে টানার মতো ঘটনাও দেখা যায় বলে ভিডিওটি ঘিরে প্রচারিত বর্ণনায় উল্লেখ করা হয়েছে। পুরো সময় জুড়ে তরুণীকে নীরব ও প্রতিরোধহীন অবস্থায় থাকতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে ভাইরাল হয়। বহু ব্যবহারকারী ভিডিওটি দেখে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই ঘটনাটিকে নারী নির্যাতনের উদাহরণ হিসেবে উল্লেখ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, কেন ওই তরুণী ঘটনার সময় কোনো প্রতিরোধ করেননি। অন্যদিকে, অনেকে মন্তব্য করেছেন, সম্পর্কের আড়ালে এমন সহিংসতা ভয়াবহ সামাজিক সমস্যার ইঙ্গিত দেয় এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে ভিডিওটির সত্যতা, স্থান ও সময় সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট তরুণ-তরুণীর পরিচয়ও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক চলতে থাকায় নারী নিরাপত্তা ও সম্পর্কের মধ্যে সহিংসতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
আরও পড়ুন
সড়কে অটোরিকশা পার্কিং-ফুটপাতে হকার, যানজটে অতিষ্ঠ মানুষ
ধাক্কা মেরে লেডি বাইকারকে হত্যাচেষ্টা, ঘটনা কী
পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
নেপালের ভয়াবহ বন্যার ভাইরাল সেই ভিডিও কি এআইয়ের তৈরি? যা জানা গেল