ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পর্তুগালে গোল্ডেন ভিসাধারীদের জন্য বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

পর্তুগালে গোল্ডেন ভিসা কর্মসূচির আওতায় থাকা বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন জাতীয়তা আইন বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে। নতুন আইনের ফলে দেশটির নাগরিকত্ব পাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বসবাসের সময়সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।

নতুন বিধান অনুযায়ী, এখন থেকে সাধারণ ক্ষেত্রে পর্তুগিজ নাগরিকত্বের জন্য আবেদন করতে ৫ বছরের পরিবর্তে ১০ বছর বসবাস করতে হবে। একইভাবে, পর্তুগিজ ভাষাভাষী দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ক্ষেত্রেও সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়েছে।

এই পরিবর্তনের বিরুদ্ধে ইতোমধ্যে ৫০০ জনেরও বেশি গোল্ডেন ভিসাধারী বিদেশি নাগরিক একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সম্মিলিত আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মার্কিন নাগরিকদের নেতৃত্বে শুরু হওয়া এই উদ্যোগে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরাও যুক্ত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়ে শিগগিরই একটি আনুষ্ঠানিক সমিতি নিবন্ধনের পরিকল্পনা করছেন।

নতুন আইনের কারণে অনেক বিনিয়োগকারী তাদের বসবাসের আবেদন বাতিল করছেন বলেও জানা গেছে। পাশাপাশি কিছু আইনি সহায়তাকারী সংস্থা ক্ষতিগ্রস্ত গোল্ডেন ভিসাধারীদের পক্ষে মামলা লড়ার পরামর্শ দিচ্ছে।

যদিও আইনটির চূড়ান্ত বিধিমালা এখনও প্রকাশিত হয়নি, তবুও বিনিয়োগকারীরা তাদের অধিকার রক্ষায় বড় ধরনের আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
মেসির বিদায়ের দিনে জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
রোনালদোবিহীন পর্তুগালের টানা চার জয়
পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল