ভূমিকম্পে কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের এক দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৮:৫৫ এএম


ভূমিকম্পে কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের এক দেশ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরান আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে। মঙ্গলবার (১২ মে) রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে ৪ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। 

ইরানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে জানা গেছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকায়। কেন্দ্রস্থলটি তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত।

কম্পনটি তেহরানের পূর্বাঞ্চলসহ আশপাশের বিভিন্ন এলাকা এবং মাজান্দারান প্রদেশের নিকটবর্তী শহরগুলোতেও অনুভূত হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission