ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ সদস্য ও এক বেসামরিক ব্যক্তিসহ মোট ১০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) রাতে খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় অবস্থিত স্কাউটস ক্যাম্পে এই হামলা চালানো হয়। একটি বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে সন্ত্রাসীরা ক্যাম্পের ভেতরে প্রবেশের চেষ্টা করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। হামলায় স্কাউটস ক্যাম্পের প্রবেশদ্বার ও আশপাশের দেয়াল ধসে পড়েছে।

আরও পড়ুন

পেশোয়ারের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে গেটে আঘাত করার পর সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। এই অভিযানে ৯ জন আধাসামরিক বাহিনীর সদস্য ছাড়াও ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। হামলায় আরও অন্তত ৩৫ জন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। বাজাউরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারাও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

এদিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর টিটিপির হামলার মাত্রা কয়েকগুণ বেড়েছে।

পাকিস্তান সরকার বরাবরই অভিযোগ করে আসছে, প্রতিবেশী আফগানিস্তান টিটিপি সন্ত্রাসীদের আশ্রয় ও মদদ দিচ্ছে। তবে আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। সীমান্ত এলাকায় অব্যাহত এই অস্থিতিশীলতা ও প্রাণঘাতী হামলার ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পলাতক জঙ্গিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পাক সেনাবাহিনী।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত / ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ ৮ লাখ রোহিঙ্গাকে টার্গেট, নিহত ১০ হাজার: বিশ্ব আদালত
মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ অভিযানে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনে বসবাসরত ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাদের সবাইকে ‘টার্গেট’ করা হয়েছিল। ২০১৭ সালের আগস্ট মাসে এই ভয়াবহ সামরিক অভিযানে সেনাবাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হয়েছেন প্রায় ১০ হাজার রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশু।
‘ক্লিয়ারেন্স অপারেশনে’ ৮ লাখ রোহিঙ্গাকে টার্গেট, নিহত ১০ হাজার: বিশ্ব আদালত
মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
বিশ্বের তিন পরাশক্তির নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনকে একসঙ্গে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
মরণব্যাধি রক্তের ক্যানসারে (ব্লাড ক্যানসার) আক্রান্ত চীনের ১৮ বছর বয়সী শিক্ষার্থী ইয়াও ইংবেইয়ের শেষ ইচ্ছা পূরণ করলেন শিক্ষক ও সহপাঠীরা।
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
আরও পড়ুন
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, ২৭ বছরের কারাদণ্ড পাকিস্তানি নাগরিকের
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান আমলের চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী