ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান আমলের চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। ফাইল ছবি

পাকিস্তান আমলে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) যত ক্ষতি হয়নি, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির তার চেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের এত ক্ষতি করেনি, গত ১৭ বছরে ইকোনমির যত ধ্বংস আওয়ামী লীগ করে দিয়ে গেছে। রাজনীতিবিদ হওয়া বন্ধ করে দিয়েছে, পুরো সিস্টেম বন্ধ করে দিয়েছে, সবকিছু ডিস্ট্রয় করে দিয়েছে, সেখান থেকে আমাদের স্টার্ট করতে হচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের জিজ্ঞেস করছি, আজ থেকে তিন বছর আগে একটা স্ট্যাটাস লেখার পর কয়বার ডিলিট করতেন আপনারা? কয়বার চিন্তা করতেন এই ওয়ার্ডটা কি দেবো নাকি দেবো না?

তিনি আরও বলেন, আজকে কিন্তু আমরা ওই ইন্টারফেয়ার আপনাদের করি না, আমরা সহযোগিতা চাই, যাতে করে মানুষ অন্যভাবে ডিরেক্টেড না হয়।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।

এসব ইতিবাচক পরিবর্তন গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য সরকার কিংবা সরকারের কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনভাবে ও খোলামনে সংবাদ পরিবেশন করবেন, তবে সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।

ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং তা সমুন্নত রাখার জন্য সরকার কাজ করছে। এক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সরকার গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক রাজনীতি ডট কমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ এবং সদস্য ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুণ জামিল, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন, রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় ও জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হক।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।
ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এনবিআর জানিয়েছে, ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে এ সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল সোমবার এসংক্রান্ত চিঠি ইস্যু করা হলেও আজ মঙ্গলবার তা ওয়েবসাইটে প্রকাশ করেছে এনবিআর। এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান সই করা বিশেষ আদেশে বলা হয়েছে, ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে কনকারেন্ট ইউজার এর সংখ্যা অত্যধিক হওয়ায় সার্ভার জটিলতার কারণে করদাতাদের অক্টোবরের কর রিটার্ন নির্ধারিত সময়সীমার মধ্যে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়। এ কারণে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না। আরটিভি/এসআর    
রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
‘নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জড়িত কর্মকর্তারা’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে নজরদারি চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
‘নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জড়িত কর্মকর্তারা’
ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের মার্কিন বিনিয়োগ বাড়াবে: মাহদী আমিন
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশে মার্কিন বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।  প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকা সফরে এসে সরকারকে বিষয়টি অবহিত করেছেন। বাংলাদেশসংবাদ মাহদী আমিন বলেন, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে মার্কিন বিনিয়োগ বাড়বে। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের কারণেই বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করেছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশে ও বিদেশে নাশকতা চালাচ্ছে। তবে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থাকলে সব বাধা দূর হবে বলে মনে করেন তিনি। আরটিভি/এসআর
ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের মার্কিন বিনিয়োগ বাড়াবে: মাহদী আমিন
আরও পড়ুন
ফ্লাইওভার থেকে বিমানবন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল নিক্ষেপ
‘নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জড়িত কর্মকর্তারা’
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
মিরপুর মডেল থানায় কার্যক্রম নিষিদ্ধ দলের ককটেল বিস্ফোরণ