ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধস, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক,আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি অবৈধ সোনার খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৯ জন খনি শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পশ্চিম সুমাত্রার সিজুঞ্জুং জেলায় অবস্থিত ওই খনির পাশের একটি পাহাড় গত বৃহস্পতিবার ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। ধসের সময় খনি শ্রমিকরা পাহাড়ের মাত্র ৩ মিটার নিচে কাজ করছিলেন বলে জানা গেছে।

পশ্চিম সুমাত্রা পুলিশের মুখপাত্র সুস্মেলাবতি রোসা জানান, ঘটনাস্থলটি মূলত একটি অবৈধ সোনার খনি। পাহাড় ধসে পড়ার সময় নয়জন সেখানে চাপা পড়ে প্রাণ হারান এবং তিনজন কোনোমতে প্রাণ বাঁচাতে সক্ষম হন। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার অভিযান শুরু করেন এবং নিখোঁজ সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে খনিটি বন্ধ করে পুলিশি কর্ডন দিয়ে রাখা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।

আরও পড়ুন

খনিজ সম্পদে সমৃদ্ধ এই দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জে এমন অনুমোদনহীন খনি অত্যন্ত সাধারণ একটি চিত্র। বিশেষ করে পরিত্যক্ত খনিগুলোতে স্থানীয়রা যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সোনার আকরিকের সন্ধানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড় ধসে পড়ার প্রবণতা বেড়ে যাওয়ায় দেশটিতে প্রায়শই এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

সূত্র: সিনহুয়া নিউজ

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
বয়স মাত্র ১২ বছর। অথচ এই বয়সেই ১০০টির বেশি পাখির ডাক হুবহু নকল করতে পারেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার স্যামুয়েল হেন্ডারসন।
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় পরকীয়ার অভিযোগে ৪ জনকে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
মার্কিন পাইলটকে হত্যার পর জ্বালিয়ে দেওয়া হলো বিমান