ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করতে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১১:২২ পিএম
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করতে যাচ্ছে ভারত। দেশটির পশ্চিমবঙ্গে আগামী মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার আজ অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলো ধর্মভিত্তিক শ্রেণিবিন্যাসের ভিত্তিতে সরকারি আর্থিক সহায়তা আগামী জুন মাস থেকে বন্ধ করা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের বিদ্যমান অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকা বাতিল করা।

রাজ্য মন্ত্রিসভার সদস্য অগ্নিমিত্রা পাল বলেন, সংরক্ষণের যোগ্যতা নির্ধারণে একটি বিশেষ প্যানেল গঠন করা হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী যেসব প্রকল্প চালু রয়েছে, সেগুলো চলতি মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। জুন মাস থেকে এসব প্রকল্প বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে পৃথকভাবে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।

এনডিটিভি জানিয়েছে, এসব প্রকল্প বন্ধের সিদ্ধান্তকে রাজ্যের নীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে, জনকল্যাণমূলক প্রকল্প ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হওয়া উচিত নয়।

আরও পড়ুন

এর আগে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার এক বছর পর ইমাম, মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতদের জন্য মাসিক ভাতা চালু করেছিল। এসব প্রকল্পের প্রথমটি ২০১২ সালে চালু হয়। সে সময় পশ্চিমবঙ্গের নিবন্ধিত ইমামদের জন্য মাসিক ২৫০০ টাকা ভাতা ঘোষণা করা হয়। অর্থনৈতিকভাবে দুর্বল ধর্মীয় নেতাদের সহায়তার উদ্দেশ্যে এ প্রকল্প নেওয়া হয়েছিল।

এর কিছুদিন পর একই ধরনের আর্থিক সহায়তা মুয়াজ্জিনদের জন্যও চালু করা হয়। এই দুই প্রকল্পের অর্থ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে বিতরণ করা হতো। পরে ২০২০ সালে তৎকালীন রাজ্য সরকার হিন্দু পুরোহিতদের জন্যও একই ধরনের ভাতা চালু করে। এ প্রকল্পের আওতায় নিবন্ধিত পুরোহিতরা প্রথমে মাসিক প্রায় ১ হাজার টাকা ভাতা পেতেন। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তা বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
আরও পড়ুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
দিল্লিতে রেড অ্যালার্ট জারি