ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নদী, বন, বিমানবন্দর কিংবা সেনাবাহিনী ছাড়াও টিকে আছে যেসব দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি: সংগৃহীত

আধুনিক বিশ্বের একটি দেশের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে নদী, বনভূমি, কৃষিজমি, বিমানবন্দর কিংবা শক্তিশালী সেনাবাহিনীর ছবি। কিন্তু পৃথিবীর সব দেশ এক রকম নয়। ভৌগোলিক বৈচিত্র্য, জলবায়ু ও ইতিহাসের কারণে এমন অনেক দেশ রয়েছে, যেখানে এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের এক বা একাধিকই অনুপস্থিত। তবুও সেসব দেশ নিজস্ব ব্যবস্থায় টিকে আছে এবং উন্নয়নও করছে।

নিচে এমন কিছু ব্যতিক্রমধর্মী দেশের তালিকা তুলে ধরা হলোঃ

নদীবিহীন সবচেয়ে বড় দেশ

বিশ্বে এমন কয়েকটি দেশ রয়েছে, যেখানে স্থায়ী কোনও নদী নেই।

সৌদি আরব: প্রায় ২১ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে নদীবিহীন বিশ্বের সবচেয়ে বড় দেশ।

ইয়েমেন: ৫ লাখ ২৭ হাজার ৯৬৮ বর্গকিলোমিটার আয়তন নিয়ে দ্বিতীয় অবস্থানে।

ওমান: ৩ লাখ ৯ হাজার ৫০১ বর্গকিলোমিটার আয়তনের এই দেশ তালিকায় তৃতীয়।

কুয়েত: প্রায় ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার আয়তনের এই দেশও নদীহীন।

বনভূমিহীন সবচেয়ে বড় দেশ

কিছু দেশে বনভূমির পরিমাণ অত্যন্ত কম, কোথাও আবার কার্যত বনই নেই।

গ্রিনল্যান্ড: ২১ লাখের বেশি বর্গকিলোমিটার আয়তন নিয়ে বনভূমিহীন বিশ্বের সবচেয়ে বড় ভূখণ্ড।

ওমান: বনভূমির স্বল্পতার কারণে তালিকায় দ্বিতীয়।

কাতার: মরুভূমিপ্রধান এই দেশে বনভূমি প্রায় নেই বললেই চলে।

সান মারিনো: ক্ষুদ্র এই ইউরোপীয় রাষ্ট্রটিও বনভূমিহীন দেশের তালিকায় রয়েছে।

কৃষিজমিহীন দেশ

জনবহুল হলেও কিছু দেশে কার্যত কোনও কৃষিজমি নেই।

সিঙ্গাপুর: ৭২১.৫ বর্গকিলোমিটার আয়তনের এই নগররাষ্ট্র কৃষিজমিহীন দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়।

মোনাকো: বিশ্বের অন্যতম ক্ষুদ্র ও ঘনবসতিপূর্ণ দেশ।

ভ্যাটিকান সিটি: বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যেখানে কৃষিকাজের সুযোগ নেই।

বিমানবন্দরহীন দেশ

নিজস্ব বিমানবন্দর ছাড়াও কিছু দেশ আন্তর্জাতিক যোগাযোগ বজায় রাখছে পাশের দেশের ওপর নির্ভর করে।

অ্যান্ডোরা: বিমানবন্দর না থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়।

লিশটেনস্টাইন: ছোট আয়তনের এই দেশটিরও নিজস্ব বিমানবন্দর নেই।

সান মারিনো: ৬১.২ বর্গকিলোমিটার আয়তন এবং প্রায় ৩৩ হাজার ৪০০ জনসংখ্যার এই দেশ তালিকায় তৃতীয়।

মোনাকো: ২০২ হেক্টর আয়তন এবং প্রায় ৩৮ হাজার ৭০০ জনসংখ্যা নিয়ে এর অবস্থান চতুর্থ।

ভ্যাটিকান সিটি: ৪৪ হেক্টর আয়তন এবং ১ হাজার জনসংখ্যার ভ্যাটিকান সিটি বিমানবন্দরহীন পঞ্চম বৃহত্তম দেশ।

সেনাবাহিনীহীন দেশ

বিশ্বে কয়েকটি দেশ রয়েছে, যাদের কোনও স্থায়ী সেনাবাহিনী নেই।

আইসল্যান্ড: স্থায়ী সেনাবাহিনী ছাড়া বিশ্বের সবচেয়ে বড় দেশ।

পানামা: ১৯৯০ সালের পর দেশটি সেনাবাহিনী বিলুপ্ত করে।

কোস্টারিকা: দীর্ঘদিন ধরেই সেনাবাহিনী ছাড়া পরিচালিত হচ্ছে।

ভানুয়াতু: প্রায় ১৩ বর্গকিলোমিটার আয়তন এবং ২ লাখ ৭৬ হাজার ২৪৪ জনসংখ্যার ভানুয়াতু তালিকায় চতুর্থ।

মরিশাস: ২ হাজার ৪০ বর্গকিলোমিটার আয়তন এবং ১২ লাখ ৬৫ হাজার জনসংখ্যার এই দেশ তালিকায় পঞ্চম।

মোনাকো: ২০২ হেক্টর আয়তন এবং ৩৮ হাজার ৬৯৫ জন জনসংখ্যা নিয়ে এই তালিকায় মোনাকো ষষ্ঠ স্থানে রয়েছে।

পাহাড়-পর্বতহীন বা অত্যন্ত সমতল দেশ

বিশ্বের কিছু দেশ এতটাই সমতল যে তাদের সর্বোচ্চ বিন্দুও খুব কম উচ্চতার।

ডেনমার্ক: দেশটির সর্বোচ্চ বিন্দুর উচ্চতা মাত্র ১৭১ মিটার।

কাতার: কাতারের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা ১০৩ মিটার।

গাম্বিয়া: দেশটির সর্বোচ্চ বিন্দুর উচ্চতা মাত্র ৫৮ মিটার।

মালদ্বীপ: মালদ্বীপের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা মাত্র ২ মিটার।

উপকূলহীন সবচেয়ে বড় দেশ

সমুদ্রসৈকত বা মহাসাগরের সংযোগ ছাড়াও টিকে আছে বহু বড় রাষ্ট্র।

কাজাখস্তান: ২৭ লাখ ২৫ হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে এটি সমুদ্র উপকূলহীন বিশ্বের সবচেয়ে বড় দেশ।

মঙ্গোলিয়া: ১৫ লাখ ৬৪ হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে তালিকায় এর অবস্থান দ্বিতীয়।

চাদ: ১২ লাখ ৮৪ হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে চাদ তালিকায় তৃতীয়।

নাইজার: ১২ লাখ ৬৮ হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে অবস্থান চতুর্থ।

মালি: ১২ লাখ ৪১ হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে এটি উপকূলহীন পঞ্চম বৃহত্তম দেশ।

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থানহীন দেশ

জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত কোনও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নেই এমন দেশও রয়েছে। এই তালিকায় সবচেয়ে বড় দেশ।

সোমালিয়া: ৬ লাখ ৩৭ হাজার ৬৫৫ বর্গকিলোমিটার আয়তনের সোমালিয়া কোনও ইউনেস্কো হেরিটেজ সাইট না থাকা বিশ্বের সবচেয়ে বড় দেশ।

দক্ষিণ সুদান: ৬ লাখ ১৯ হাজার ৭৪৫ বর্গকিলোমিটার আয়তন নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি।

গায়ানা: ২ লাখ ১৪ হাজার ৯৬৯ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গায়ানার অবস্থান তৃতীয়।

লাইবেরিয়া: ১ লাখ ১১ হাজার ৩৬৯ বর্গকিলোমিটার আয়তন নিয়ে লাইবেরিয়া এই তালিকায় চতুর্থ বৃহত্তম দেশ।

অলিম্পিক পদকহীন জনবহুল দেশ

বড় জনসংখ্যা থাকা সত্ত্বেও কিছু দেশ এখনো অলিম্পিকে কোনও পদক জিততে পারেনি।

বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত অলিম্পিকে কোনও পদক না পাওয়া কিছু দেশ:

বাংলাদেশ: ইউএসএ টুডে-এর তথ্য অনুসারে, ১৬ কোটি ৪৭ লাখ জনসংখ্যার বাংলাদেশ অলিম্পিক পদক না পাওয়া বিশ্বের সবচেয়ে জনসংখ্যাবহুল দেশ।

মিয়ানমার: দেশটির জনসংখ্যা ৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার, কিন্তু কোনও অলিম্পিক পদক নেই।

অ্যাঙ্গোলা: ২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার জনসংখ্যার এই দেশের ঝুলিতেও কোনও পদক নেই।

মাদাগাস্কার: ২ কোটি ৫৫ লাখ ৭০ হাজার জনসংখ্যা হলেও কোনও পদক পায়নি।

কম্বোডিয়া: ১ কোটি ৬০ লাখ মানুষের এই দেশেও কোনও অলিম্পিক পদক নেই।

বিশ্বের এসব দেশ প্রমাণ করে, একটি দেশের অস্তিত্ব ও উন্নয়ন কেবল প্রাকৃতিক সম্পদ বা প্রচলিত অবকাঠামোর ওপর নির্ভর করে না। ভৌগোলিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনেক দেশ নিজেদের বিশেষ ব্যবস্থাপনা, অর্থনীতি ও কৌশলের মাধ্যমে টিকে আছে এবং বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা তথ্য পাঠিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি ব্যবস্থা।
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
যুক্তরাষ্ট্রের আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম (অনলাইন তারকা) ব্যক্তিত্ব ব্র্যাডেন পিটার্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ম্যাসাচুসেটসে ফৌজদারি মামলা চলার মধ্যে দেওয়ানি মামলা থেকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ প্রত্যাহার করেছেন এক তরুণী।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুদণ্ড পাওয়ার আশায় নিজের সহবন্দিকে হত্যা করেছিলেন জেমস রবার্টসন।
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসী মিগুয়েল পারা হার্নান্দেজকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
আরও পড়ুন
ভালুকায় কয়েকশত কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমিতে উচ্ছেদ অভিযানকে ঘিরে অপপ্রচার, বিএফএ’র প্রতিবাদ
উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ৩০০ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত