ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমিতে উচ্ছেদ অভিযানকে ঘিরে অপপ্রচার, বিএফএ’র প্রতিবাদ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৬ এএম
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমিতে উচ্ছেদ অভিযানকে ঘিরে অপপ্রচার। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরে সংরক্ষিত বনভূমিতে বন বিভাগের উচ্ছেদ অভিযানকে ঘিরে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং বন কর্মকর্তাদের বিরুদ্ধে একপাক্ষিক জনমত তৈরির অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।

শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আদমপুর বিটে পরিচালিত বন বিভাগের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু স্বার্থান্বেষী মহল এমনভাবে ঘটনাটি উপস্থাপন করছে, যেন বন বিভাগ বিনা কারণে ফলন্ত কমলা গাছ কেটে সাধারণ মানুষের ক্ষতি করেছে। বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন এই ধরনের একপাক্ষিক, আবেগনির্ভর ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

‘এটি সর্বজনবিদিত যে, সংরক্ষিত বনভূমি রাষ্ট্রের সম্পত্তি। বাংলাদেশ বন আইন, ১৯২৭ এবং প্রচলিত বন আইন ও বিধিমালা অনুযায়ী সংরক্ষিত বনভূমিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ দখল, বাণিজ্যিক চাষাবাদ, স্থাপনা নির্মাণ কিংবা অন্য কোনো ধরনের ব্যবহার আইনসম্মত নয়। দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের সহায়তায় রাষ্ট্রের বনভূমি দখল করে অবৈধভাবে কমলার বাগান সৃষ্টি করা হয়েছে। একটি অবৈধ দখলকে বছরের পর বছর টিকিয়ে রেখে পরবর্তীতে সেই অবৈধ স্থাপনাকে "অর্জিত অধিকার" হিসেবে প্রতিষ্ঠা করার কোনো সুযোগ আইনে নেই।’

আরও পড়ুন

উদাহরণ দিয়ে সংগঠনটি জানিয়েছে, সরকারি জায়গায় বিশতলা বিশিষ্ট ইমারত তৈরি হলো কিন্ত অবৈধ; তখন সরকার কি সেই নির্মানাধীন অবৈধ ইমারত ভাঙতেছে না? তাহলে বন বিভাগ এখানে কি অপরাধ করলো ? দুঃখজনকভাবে, সাম্প্রতিক ঘটনায় বনভূমি দখলের মূল অপরাধটি আড়াল করে কেবল ফলন্ত গাছ কাটার আবেগঘন ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে।

‘এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—রাষ্ট্রের সংরক্ষিত বনভূমি অবৈধভাবে দখল করে রোপণ করা গাছ কখনোই বৈধ সম্পদে পরিণত হয় না। অবৈধ দখলের মাধ্যমে সৃষ্টি হওয়া কোনো স্থাপনা বা বাগান আইনের চোখে সুরক্ষা পাওয়ার যোগ্য নয়।’

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন অবগত রয়েছে যে, সরকার ইতোমধ্যে বিষয়টি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। তদন্ত চলমান থাকা অবস্থায় সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে প্রচার করা শুধু অনভিপ্রেতই নয়, এটি বিচারাধীন বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই—যদি তদন্তে কোনো কর্মকর্তা বা কর্মচারীর অনিয়ম, ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন তাদের পক্ষে কোনো অবস্থান নেবে না; বরং আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিই জানাবে। একইভাবে, যদি প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আইন ও দাপ্তরিক নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রের বনভূমি রক্ষার দায়িত্ব পালন করেছেন, তাহলে তাদের বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার, চরিত্রহনন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনতে হবে।

গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বনভূমি দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেই বন কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ, সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা এবং গণমাধ্যমে একপাক্ষিকভাবে দোষারোপ করার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই সংস্কৃতি চলতে থাকলে মাঠপর্যায়ের বন কর্মকর্তারা ভবিষ্যতে বনভূমি রক্ষায় আইনগত পদক্ষেপ নিতে নিরুৎসাহিত হবেন, যার সুযোগ নেবে বনভূমি দখলকারী চক্র। এর দায় রাষ্ট্র ও ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে।

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন দেশের সকল গণমাধ্যম, সুশীল সমাজ এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে—আবেগ নয়, আইনের শাসন ও সত্যকে প্রাধান্য দিন। তদন্ত শেষ হওয়ার আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পূর্বনির্ধারিত রায় প্রদান থেকে বিরত থাকুন। বনভূমি রক্ষা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; এটি জাতীয় স্বার্থ, পরিবেশগত নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন।

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন পুনর্ব্যক্ত করছে—রাষ্ট্রের বনভূমি দখল, ধ্বংস ও অবৈধ ব্যবহারকে কোনো অবস্থাতেই বৈধতা দেওয়া যাবে না। বন আইন প্রয়োগে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের আইনসম্মত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা অপপ্রচারের মাধ্যমে নিরুৎসাহিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে।
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
স্কুলে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয় তিন সহপাঠী স্কুলছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তারা প্রথমে চলে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকার দিকে যাওয়া। শেষ পর্যন্ত অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার পরিবারের সহায়তায় উদ্ধার করা হয় তিন স্কুলছাত্রীকে।
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
বাংলাদেশি বন্ধুর বিয়েতে অংশ নিতে মালয়েশিয়া থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জে এসে স্থানীয় মানুষের আন্তরিকতা, গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন চার মালয়েশীয় নাগরিক।
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
লোহার আঘাতে পা ভাঙার পরও মেলেনি চিকিৎসা, বিপাকে শ্রমিক‌
চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকার সাগর উপকূলে আষাদী স্টিল জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় লোহার আঘাতে গুরুতর আহত হয়েছেন কাটারম্যান আব্দুস সালাম।
লোহার আঘাতে পা ভাঙার পরও মেলেনি চিকিৎসা, বিপাকে শ্রমিক‌
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে সম্প্রতি নতুন শাবকের জন্ম হয়েছে। নতুন শাবককে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তী। কেউ খাবার দিতে গেলে পানিতে ডুব দিয়ে হারিয়ে যাওয়া, আবার হঠাৎ ভেসে দেখা দেওয়া, আবার কচুরিপানার আড়ালে লুকিয়ে থাকাসহ খুনসুটিতে আনন্দের বন্যা বইছে জলহস্তী পরিবারে। নতুন শাবককে নিয়ে মাতিয়ে রেখেছে জলহস্তী বেষ্টনী।
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
হঠাৎ ভাড়াবাসায় ডিবির অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪