ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘ভাই’ সেজে নিজের বউয়ের বিয়ে দিলেন স্বামী

আন্তর্জাতিক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৯:১০ পিএম
ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসা কনের যিনি ‘ভাই’ হিসেবে উপস্থিত ছিলেন, পরে দেখা গেলো তিনিই কনের আসল স্বামী! ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়রে এমনই এক অদ্ভুত ও চোখ কপালে তোলার মতো বিয়ের প্রতারণার ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে কনে ও তার প্রথম স্বামীসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গোয়ালিয়রের নাকা চন্দ্রবদন এলাকার বাসিন্দা রতন শর্মা জবলপুরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে টিম লিডার হিসেবে কাজ করেন। রতনদের পাঁচ ভাইয়ের কেউ বিবাহিত না হওয়ায় তার পরিবার উপযুক্ত পাত্রী খুঁজছিল। রতনের পরিবারের অভিযোগ, তাদের প্রতিবেশী সোনু তিওয়ারি মোরেনার অজয় চৌহান ওরফে সোনু নামের এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। অজয় দাবি করেন, তিনি তার এক দরিদ্র পালিত বোন দীক্ষা মুদগালের (রাধা) জন্য পাত্র খুঁজছেন। মেয়েটিকে দেখার পর রতনের পরিবার বিয়েতে রাজি হয়।

গত ২৭ এপ্রিল বিয়ের প্রথম দিকের কিছু আনুষ্ঠানিকতায় অজয় চৌহান ‘ভাই’ হিসেবে অংশ নেন। এরপর গত ৭ মে হিন্দু রীতি অনুযায়ী ধুমধাম করে রতন ও দীক্ষার বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে কনের ‘মা’ পরিচয় দিয়ে মায়া দেবী নামের এক নারী ‘কন্যাদান’ করেন। এ ছাড়া শিল্পী পারমার, রাঘবেন্দ্র পারমার ও সত্যেন্দ্র চৌহান কনের পরিবারের সদস্য হিসেবে বিয়েতে হাজির ছিলেন। রতনের পরিবার এই বিয়েতে প্রায় ৭ লাখ রুপি খরচ করে।

আরও পড়ুন

বিয়ের পর কনে যখন স্বামীর ঘরে আসেন, তখন সারাক্ষণ মোবাইল ফোনে চ্যাটিং করা নিয়ে পরিবারের মনে সন্দেহের দানা বাঁধে। এক রাতে রতন তার স্ত্রীর ফোন চেক করতেই বেরিয়ে আসে আসল রহস্য। হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে রতন জানতে পারেন, বিয়েতে যিনি দীক্ষার ‘ভাই’ সেজে এসেছিলেন, সেই অজয় চৌহান আসলে দীক্ষার আসল স্বামী! ২০২৪ সালে আগ্রার একটি আর্য সমাজ মন্দিরে দীক্ষা ও অজয় চৌহানের বিয়ে হয়েছিল এবং তারা স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করছিলেন।

রতন শর্মার অভিযোগ, কয়েক লাখ রুপি, নগদ টাকা ও গহনা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই চক্রটি পরিকল্পিতভাবে এই ভুয়া বিয়ের ফাঁদ পেতেছিল। প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রতনের পরিবার কনেকে সরাসরি থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন।

পুলিশ এই ঘটনায় দীক্ষা, অজয় চৌহান, মায়া দেবী, শিল্পী পারমার, রাঘবেন্দ্র পারমার, সত্যেন্দ্র চৌহান ও প্রতিবেশী সোনু তিওয়ারির বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ অভিযুক্ত কনেকে ওয়ান-স্টপ সেন্টারে পাঠিয়েছে এবং তার আসল স্বামী অজয় চৌহানকে হেফাজতে নিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান