ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি: সংগৃহীত

সরকার গঠনের প্রায় এক মাস পর পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার বড় ধরনের সম্প্রসারণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১ জুন) রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে নতুন করে ৩৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এর ফলে মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৫ থেকে বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

রাজ্যের রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। জানা গেছে, শপথগ্রহণের পর আজ বিকেলেই নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করবেন মুখ্যমন্ত্রী।

নতুন মন্ত্রিসভায় ১২ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। শপথ নেওয়া বিশিষ্টদের মধ্যে ছিলেন তাপস রায়, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, সজল ঘোষ, অর্জুন সিং, অশোক দিন্দাসহ একাধিক বিধায়ক।

পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দীপক বর্মন, তাপস রায়, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, স্বপন দাশগুপ্তসহ ১২ জন। অন্যদিকে ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় ও রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জুয়েল মুর্মু, অশোক দিন্দা, গার্গী দাস ঘোষ, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকারসহ ১৯ জন।

গত ৪ মে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪ আসনের মধ্যে ২০৮টিতে জয় পেয়ে সরকার গঠন করে। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

আরও পড়ুন

এতদিন মাত্র পাঁচজন মন্ত্রী পুরো প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছিলেন। নতুন সম্প্রসারণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা ও কাজের চাপ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসী মিগুয়েল পারা হার্নান্দেজকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
আরও পড়ুন
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা 
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপির জয়, কী ভাবছে বাংলাদেশের নেতারা
পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা