ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রাতভর পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধের হাতে পেঁচিয়ে ছিল বিষধর সাপ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশার বৌধ জেলার এক পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য ফিরে এসেছেন। গভীর রাতে একটি বিষধর সাপ তার ঘরে ঢুকে হাতে পেঁচিয়ে ধরলেও তিনি ধৈর্য ও উপস্থিত বুদ্ধির কারণে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান।

ঘটনাটি ঘটেছে হারাভাঙ্গা ব্লকের আদেনিগড় গ্রামে। স্ট্রোকে আক্রান্ত হয়ে চলাফেরায় সীমাবদ্ধতা থাকা কৃষ্ণ চন্দ্র সাহু নামে ওই বৃদ্ধ রাতে নিজের বিছানায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি বিষধর সাপ তার ঘরে ঢুকে পড়ে এবং তার শরীরের ওপর দিয়ে চলাচল শুরু করে।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘরের একটি জানালা খোলা থাকায় সাপটি সেখান দিয়েই ভেতরে প্রবেশ করেছিল। গভীর রাতে সাপটি বিছানায় উঠে গেলে কৃষ্ণ চন্দ্র সাহু বিষয়টি টের পান। কিন্তু পক্ষাঘাতের কারণে তিনি দ্রুত সরে যেতে বা বিছানা ছাড়তে পারেননি।

আরও পড়ুন

পরে সামান্য নড়াচড়া করার চেষ্টা করলে সাপটি তার একটি হাত শক্ত করে পেঁচিয়ে ধরে। একই সঙ্গে সাপের শরীরের আরেক অংশ পাশের একটি চেয়ারে জড়িয়ে যায়। ফলে তিনি কার্যত বিছানায় আটকে পড়েন।

পরে পরিবারের সদস্যদের তিনি বলেন, আমি বুঝতে পেরেছিলাম সাপটি আমার শরীরের ওপর রয়েছে, কিন্তু নড়াচড়া করার মতো অবস্থায় ছিলাম না।

জানা গেছে, সাপের আক্রমণের আশঙ্কায় তিনি একেবারে স্থির হয়ে শুয়ে থাকেন। কারণ হঠাৎ কোনো নড়াচড়া করলে সাপটি ছোবল মারতে পারে বলে তিনি ভয় পাচ্ছিলেন। এভাবেই আতঙ্কের মধ্যে কেটে যায় দীর্ঘ চার ঘণ্টা। একপর্যায়ে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ঘরে ছুটে আসেন। পরিস্থিতি দেখে তারা আতঙ্কিত হলেও তড়িঘড়ি করে সাপ সরানোর চেষ্টা করেননি। বিষধর সাপ হুমকি অনুভব করলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে— এ কথা মাথায় রেখে তারা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন।

অবশেষে প্রায় চার ঘণ্টা পর নিরাপদ উপায়ে সাপটিকে কৃষ্ণ চন্দ্র সাহুর হাত থেকে আলাদা করতে সক্ষম হন পরিবারের সদস্যরা।

তবে আশ্চর্যের বিষয়, এতক্ষণ সাপের সংস্পর্শে থাকার পরও তিনি একবারও ছোবলের শিকার হননি।

ঘটনার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে না পারলেও কৃষ্ণ চন্দ্র সাহু শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। তার এই অবিশ্বাস্য বেঁচে ফেরার ঘটনা এখন পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। স্থানীয়রা একে অলৌকিক ঘটনা বলেই মনে করছেন এবং সংকটময় মুহূর্তে বৃদ্ধের ধৈর্য ও পরিবারের বিচক্ষণতার প্রশংসা করছেন। সূত্র: ফ্রি প্রেস জার্নাল

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান