ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

উড়ে এসে প্যান্টে বসল রানি মৌমাছি, যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১০:২৩ এএম
ছবি: সংগৃহীত

গাছের ডাল, বাড়ির কার্নিশ কিংবা পরিত্যক্ত স্থানে মৌমাছির চাক দেখা অস্বাভাবিক নয়। তবে কোনো মানুষের পোশাকের ওপর রানি মৌমাছি বসে যাওয়ার পর মুহূর্তেই হাজার হাজার মৌমাছির ভিড় জমার ঘটনা বেশ বিরল এবং চমকপ্রদ। সম্প্রতি এমনই এক ঘটনার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আলোচনায় এসেছেন এক তরুণ।

প্রতিবেদন অনুযায়ী, গ্যারেজের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি রানি মৌমাছি উড়ে এসে তরুণের প্যান্টের পেছনের অংশে বসে। এর কিছুক্ষণের মধ্যেই অসংখ্য কর্মী মৌমাছি তাকে ঘিরে ধরে। অল্প সময়ের মধ্যেই তার পোশাকের ওই অংশে মৌমাছির বিশাল ঝাঁক জমে যায়।

পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তরুণ কোনো ধরনের নড়াচড়া না করার সিদ্ধান্ত নেন। কারণ সামান্য নড়াচড়াতেই মৌমাছিগুলো আক্রমণাত্মক হয়ে উঠতে পারত। ভয় ও অস্বস্তির মধ্যেও তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। এতে মৌমাছিগুলো শান্ত থাকে এবং তাকে একটি হুলও ফোটায়নি।

পরে অন্য একজন ব্যক্তি সতর্কতার সঙ্গে রানি মৌমাছিটিকে একটি পাত্রে স্থানান্তর করেন। রানি মৌমাছি সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কর্মী মৌমাছির ঝাঁকও ছত্রভঙ্গ হয়ে যায়। দীর্ঘ সময়ের উত্তেজনাকর পরিস্থিতির পর স্বস্তি ফিরে পান ওই তরুণ।

ঘটনাটি ‘মিডিসারাসু’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। হাজারো নেটিজেন ঘটনাটি দেখে বিস্ময় প্রকাশ করেন এবং তরুণের ধৈর্যের প্রশংসা করেন।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, আপনার নিতম্বে রানি মৌমাছি বসার পর ৩০ মিনিট স্থির থাকার মানসিক দৃঢ়তা সত্যিই অসাধারণ।

আরেকজন লেখেন, একটু নড়লেই সব শেষ হয়ে যেতে পারত।

অস্বাভাবিক এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে মৌমাছির আচরণ ও রানি মৌমাছির প্রতি কর্মী মৌমাছিদের আনুগত্য সম্পর্কেও নতুন করে আগ্রহ তৈরি করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
মৌমাছির আক্রমণে ১০ মিনিট বন্ধ ফাইনাল খেলা
আজ বিশ্ব মৌমাছি দিবস
মৌমাছির আক্রমণে জামায়াতের তিন নেতাকর্মী আহত
মৌমাছির কামড়ে প্রাণ হারালেন আম্পায়ার