ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত

সামরিক সক্ষমতায় বিশ্বকে তাক লাগিয়ে দিতে নিজেদের পারমাণবিক শক্তিকে এবার ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির প্রকাশ্য ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রকাশ্য চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি জানিয়েছেন, গত পাঁচ বছরে উত্তর কোরিয়ায় অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপাদানের উৎপাদন দ্বিগুণেরও বেশি বেড়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

উত্তর কোরিয়ার একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় কিম জং উন বলেন, দেশের পারমাণবিক শক্তিকে অনিয়ন্ত্রিত হারে শক্তিশালী করার লক্ষ্যে উত্তর কোরিয়া একটি ‘উচ্চাভিলাষী ভবিষ্যৎ পরিকল্পনা’ নিশ্চিত করেছে।

আরও পড়ুন

পরিকল্পিত এই বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন, এটি এমন এক আশ্চর্যজনক ও সফল পরিবর্তন যা ভাষায় বর্ণনা করা অসম্ভব। আমাদের পারমাণবিক সক্ষমতাকে দ্রুত আধুনিকীকরণের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী মাইলফলক এবং ঐতিহাসিক ঘটনা।

মূলত দক্ষিণ কোরিয়া এবং সেখানে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষাকবচ হিসেবে এই পারমাণবিক অস্ত্রাগার গড়ে তুলছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের কোনো চাপ বা আহ্বানকে পাত্তা না দিয়ে পিয়ংইয়ং জোর দিয়ে জানিয়েছে, তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না এবং তাদের এই পথ ‘অপরিবর্তনযোগ্য’।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামরিক বাহিনীতে জেনারেল-অ্যাডমিরাল কমাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে জেনারেল ও অ্যাডমিরালের সংখ্যা কমানোর নতুন পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সামরিক বাহিনীতে জেনারেল-অ্যাডমিরাল কমাচ্ছে যুক্তরাষ্ট্র
কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ মামলায় সামনে এলো নতুন তথ্য
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।
কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ মামলায় সামনে এলো নতুন তথ্য
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত বেড়ে ৫০
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সামরিক জান্তার চালানো এক ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত বেড়ে ৫০
নতুন সাজে ফ্লোরিডার ড্রাইভিং লাইসেন্স
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নতুন নকশার ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে।
নতুন সাজে ফ্লোরিডার ড্রাইভিং লাইসেন্স
ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক
বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া পাওনা পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের ‘কাসপিয়ান  এয়ারলাইন্স’-এর একটি বোয়িং উড়োজাহাজ বাজেয়াপ্ত করেছে তুর্কি কর্তৃপক্ষ।
ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক
আরও পড়ুন
হাকিমিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন ফ্রান্সের আদালত
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
বন্ধ শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিম চালু
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বাড়লো