ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিকিম ভ্রমণে বাড়তি খরচ, ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে নতুন প্রবেশমূল্য

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

নতুন বছরে সিকিম ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে বেড়ে যেতে পারে আপনার ভ্রমণ খরচ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক ও যানবাহনের চাপ কমাতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একাধিক পর্যটনকেন্দ্রে নতুন প্রবেশমূল্য চালু করতে চলেছে সিকিম সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট এলাকায় প্রবেশের জন্য পর্যটকবাহী গাড়ি ও বাইককে দিতে হবে নির্ধারিত ফি।

সিকিমের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, গ্যাংটক, পাকিয়ং এবং মঙ্গন জেলার নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চলে এই নতুন নিয়ম কার্যকর হবে। গ্যাংটক ও পাকিয়ং টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে নাথু লা, ছাঙ্গু লেক, বাবা মন্দির, জুলুক ও লিংতাম এলাকায় দিতে হবে বাড়তি প্রবেশমূল্য। অন্যদিকে, মঙ্গন ডিভিশনের সাঙ্কালান-টুং এবং ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলিও এই নিয়মের আওতায় আসবে।

গাড়ির ধরন অনুযায়ী প্রবেশমূল্য

নতুন নির্দেশিকায় গাড়ির আসনসংখ্যা, ইঞ্জিনের ক্ষমতা এবং এলাকা অনুযায়ী প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। ১০০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পাঁচ আসনের গাড়ির ক্ষেত্রে গ্যাংটক ও পাকিয়ং এলাকায় দিতে হবে ১,৫০০ টাকা এবং মঙ্গনে ১,২০০ টাকা। ৬ থেকে ১০ আসনের গাড়ির জন্য এই ফি যথাক্রমে ২,৫০০ ও ১,৫০০ টাকা। ১১ থেকে ১৫ আসনের টেম্পো ট্রাভেলার বা ফোর্স গাড়ির ক্ষেত্রে দিতে হবে ৪,৫০০ ও ২,৫০০ টাকা।

বাসের ক্ষেত্রেও বাড়তি খরচের বোঝা থাকছে। ১৬ থেকে ২০ আসনের বাসের জন্য প্রবেশমূল্য ৬,৫০০ ও ৩,৫০০ টাকা। ২১ থেকে ৩০ আসনের বাসের ক্ষেত্রে তা ৭,৫০০ ও ৫,৫০০ টাকা। ৩০ বা তার বেশি আসনের বাসের জন্য সর্বোচ্চ ১০,০০০ ও ৭,৫০০ টাকা ধার্য করা হয়েছে।

ব্যক্তিগত বাইকের ক্ষেত্রে প্রবেশমূল্য ৭৫০ টাকা। সহযাত্রীকে দিতে হবে অতিরিক্ত ৩৫০ টাকা। সিকিমে রেজিস্টার্ড স্থানীয় ট্যাক্সি বাইকের চালকের জন্য ফি ৩৫০ টাকা এবং সহযাত্রীর জন্য ২৫০ টাকা।

স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড়

তবে নতুন নিয়মে স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৈধ সার্টিফিকেট অফ আইডেন্টিফিকেশন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সিকিম সাবজেক্ট অথবা ভোটার পরিচয়পত্র থাকা যোগ্য বাসিন্দারা এই প্রবেশমূল্য থেকে ছাড় পাবেন। কর্তব্যরত সরকারি কর্মী, সেনাবাহিনীর সদস্য এবং তাদের অতিথিদের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ছাড় দেওয়া হবে।

উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সাঙ্কালান ও ফেদাং রুট দিয়ে হোমস্টেতে থাকা বা দর্শনীয় স্থান ঘুরতে যাওয়া পর্যটকদের অনলাইন পারমিট নিতে হবে। তবে তাদের কোনও পারমিট ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না। সাধারণ গেস্ট হাউস, অনুমোদিত সরকারি গেস্ট হাউস এবং সরকারি সফরের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ফি মকুবের ব্যবস্থা রয়েছে।

এছাড়া ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্টার্ড মালিকের নামে পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। থার্ড মাইল লিংতাম, ডগর গেট, টুং সাঙ্কালান ও ফেদাং চেকপোস্ট দিয়ে নির্ধারিত পারমিট ও ফি সাপেক্ষে প্রবেশ করতে হবে। তবে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে পরিবহন চুক্তির আওতায় চলা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। কোনও গ্রাম পঞ্চায়েত বা অন্য সংস্থা অতিরিক্ত প্রবেশমূল্য আদায় করতে পারবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

পর্যটন শিল্পে উদ্বেগ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

সরকারের এই সিদ্ধান্তকে পরিবেশ সংরক্ষণের উদ্যোগ হিসেবে দেখলেও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামীর মতে, সংরক্ষিত বনাঞ্চলে অতিরিক্ত পর্যটকের ভিড় কমাতে এই উদ্যোগ কার্যকর হতে পারে।

তবে সিআইআই-এর পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যালের আশঙ্কা, নতুন প্রবেশমূল্যের বোঝা শেষ পর্যন্ত পর্যটকদের উপরই পড়বে। তাঁর মতে, সংশ্লিষ্ট এলাকাগুলিতে মূলত সিকিমের গাড়ি চলাচল করে। ফলে বাড়তি খরচ পর্যটকদের কাছ থেকেই আদায় করা হতে পারে। এর প্রভাব পড়তে পারে সিকিম-দার্জিলিং পর্যটন সার্কিটেও।

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্রও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তার মতে, নতুন ফি চালু হলে সাধারণ মধ্যবিত্ত পর্যটকদের ভ্রমণ বাজেট অনেকটাই বেড়ে যাবে।

পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, খরচ বাড়লে অনেকেই সিকিমের পরিবর্তে দার্জিলিং, কালিম্পং কিংবা ডুয়ার্সের মতো বিকল্প পর্যটনকেন্দ্র বেছে নিতে পারেন। এর ফলে সিকিমের হোটেল, গাড়ি ব্যবসা এবং স্থানীয় পর্যটন নির্ভর অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সিকিম সরকারকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন সম্রাট সান্যাল।

সব মিলিয়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে নেওয়া সিকিম সরকারের এই নতুন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক। একদিকে সংরক্ষিত বনাঞ্চল রক্ষার প্রশ্ন, অন্যদিকে পর্যটকদের বাড়তি খরচ ও পর্যটন ব্যবসার ভবিষ্যৎ দুইয়ের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখে সরকার, এখন সেদিকেই তাকিয়ে পর্যটন মহল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শীতে ঘুরতে যাওয়ার সেরা ১০ পর্যটন কেন্দ্র
বছরের শেষদিকে কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে ভ্রমণের পরিকল্পনা করেন অনেকেই। আর শীতকাল ভ্রমণের জন্য অন্যতম উপযুক্ত সময়। মনোরম আবহাওয়া, পাহাড়ের বরফঢাকা সৌন্দর্য কিংবা সমুদ্রসৈকতের নির্মল পরিবেশ সব মিলিয়ে শীতের ছুটিতে ভ্রমণ হয়ে উঠতে পারে স্মরণীয়।
শীতে ঘুরতে যাওয়ার সেরা ১০ পর্যটন কেন্দ্র
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
দীর্ঘ অপেক্ষার পর ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি। তবে দ্বীপে পর্যটন শুরু হলেও চলছে না জাহাজ।
পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
মেঘ সরতেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
মেঘ আর কুয়াশার আড়াল সরতেই পঞ্চগড়ের আকাশে দেখা মিলেছে হিমালয়ের তুষারাবৃত পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। টানা তিন দিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ। দূর দিগন্তে বরফে ঢাকা পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। কেউ মুঠোফোনে, কেউবা ক্যামেরায় ধারণ করছেন সেই সৌন্দর্য। ছবিতে ছবিতে কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
মেঘ সরতেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ফেরাউনের জন্মদিনে ‘অদ্ভুত’ বিরল দৃশ্য দেখলেন হাজারো মানুষ 
প্রাচীন মিশরের স্থাপত্যশৈলী, জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় বিশ্বাসের অপূর্ব সমন্বয় আবারও মুগ্ধ করল বিশ্ববাসীকে। ফেরাউনের (দ্বিতীয় রামেসিস) জন্মদিনে সূর্যের সোনালি রশ্মি তার মন্দিরের গভীরে প্রবেশ করে আলোকিত করেছে ফেরাউনের মুখমণ্ডল।
ফেরাউনের জন্মদিনে ‘অদ্ভুত’ বিরল দৃশ্য দেখলেন হাজারো মানুষ